- প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৬ ০২:৫৪ পিএম
গোপালগঞ্জে মিষ্টির দোকানে অভিযান, ৫ হাজার টাকা জরিমানা
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অপরিচ্ছন্ন পরিবেশে মিষ্টি ও খাদ্যপণ্য তৈরির অভিযোগে বনলতা মিষ্টান্ন ভান্ডারের মালিককে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে টুঙ্গিপাড়া উপজেলার গহরডাঙ্গা চৌরঙ্গীর মোড়ে অভিযান চালিয়ে এ জরিমানা করেন টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের বিচারক মোহাম্মদ দিদারুল আলম।
টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ দিদারুল আলম জানান, উপজেলার গহরডাঙ্গা চৌরঙ্গীর মোড়ের বনলতা মিষ্টান্ন ভান্ডারে অপরিচ্ছন্ন পরিবেশে মিষ্টি ও খাদ্যপণ্য তৈরি করা হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়।
এসময় অবিযোগের সত্যতা পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারায় বনলতা মিষ্টান্ন ভান্ডারের মালিক তারেক শেখকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান দোকান মালিককে ভবিষ্যতে পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশে খাদ্যপণ্য তৈরি ও বাজারজাত করার জন্য সতর্ক করেন।
তিনি আরো বলেন, অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যপণ্য তৈরি করে বাজারজাত করার বিষয়টি পুনরায় পাওয়া গেলে পরবর্তী সময়ে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ভোক্তাদের স্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত চলবে।
এ অভিযান কালে পৌর নির্বাহী কর্মকর্তা জহির উদ্দিন, পৌর উপসহকারী প্রকৌশলী মো. ইমরান হোসেনসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। #
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক বরিশাল: বিজ্ঞ আদালতের স্পষ্ট স্থিতাবস্থার আদেশ, নগর কর্তৃপক্ষের নীরবতা আর স্থানীয় বাসিন্দাদের দীর্ঘশ্বাস, এসব উপেক্ষা করেই নগরের ১৯ নম্বর...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!