- প্রকাশিত: ৩ নভেম্বর ২০২৫ ০৬:০৮ পিএম
গোপালগঞ্জে মানুষের শত্রুতার জেরে প্রাণ হারাতে হলো তিন নিরীহ প্রাণীর
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে পূর্ব শক্রুতার জেরে খাবারের সাথে বিষ প্রয়োগ করে তিনটি গোরু হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আরো ৪টি গোরু অসুস্থ হয়ে পড়েছে। এ হত্যা শুধু পশুর নয়, মানবতারও পরাজয়। এতে দুই কৃষক পরিবারের অন্তত ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
এদিকে, ঘটনার জানার পর জেলা প্রাণিসম্পদ বিভাগ ও পুলিশ কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন। কিভাবে গোরুগুলো মারা গেছে সেগুলোর নমুনা সংগ্রহ করেছে জেলা প্রাণিসম্পদ বিভাগ। আর তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে পুলিশ।
এমন অমানবিক ঘটনাটি ঘটেছে শনিবার (০১ রভেম্বর) দিবাগত রাতে গোপালগঞ্জ সদর উপজেলার সিংগারকুল পূর্বপাড়া গ্রামে। এঘটনায় এলাকায় নেমে এসেছে শোক ও ক্ষোভের ছায়া।
সরেজমিনে গিয়ে জানাগেছে, গোপালগঞ্জ সদর উপজেলার সিংগারকুল পূর্বপাড়া গ্রামের দুই ভাই মো. রাসুল গাজী ও তার ছোট ভাই হাসিব গাজী। কৃষি কাজ করে সংসার চালান এই দুই ভাই। তারা খামার করে কয়েকটি গোরু লালন পালন করেন। শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গোরুর গোঙানির শব্দ শুনে পাশের বাড়ির আত্মীয় ছুটে এসে ঘুম থেকে ডেকে তোলেন দুই ভাই মো. রাসুল গাজী ও তার ছোট ভাই হাসিব গাজীরকে। সেসময়ে দ্রুত স্থানীয় পশু চিকিৎসককে খবর দেন। তবে সকাল হওয়ার আগেই গর্ভবতী দুই গাইসহ তিনটি গোরু মারা যায়। একই গোয়ালঘরে থাকা আরও একটি বড় ষাঁড়, একটি বাছুর ও অপর গোয়ালে দুটি ষাঁড় গোরু এখনো অসুস্থ। দ্রুত স্থানীয় এক ডাক্তারকে এনে চিকিৎসা দিলেও গোরু তিনটিকে বাঁচানো যায়নি। অপর অসুস্থ ৪টি গোরুকে চিকিৎসা দিলেও মারা যাওয়ার শংকায় রয়েছে এখনো।
এ ঘটনায় এলাকাজুড়ে নেমে এসেছে শোক ও ক্ষোভের ছায়া। মানুষের সাথে শত্রুতা থাকলেও এভাবে গোরুগুলো হত্যা করা ঠিক হয়নি। তাই দোষীদের কঠোর শাস্তির দাবি জানান, এলাকাবাসী।
ক্ষতিগ্রস্থ কৃষক মো. রাসুল গাজী জানান, শত্রুতা করেই তাদের গোরুগুলোকে খাবারের সাথে বিষপ্রয়োগ করে হত্যা করা হয়েছে। রাতেই টের পেয়ে চিকিৎসার ব্যবস্থা করলেও বাঁচানো যায়নি। তার দুই ভাইয়ের আরো ৪টি গোরু অসুস্থ রয়েছে। এতে তাদের অন্তত ৫ থেকে ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় সদর থানায় অভিযোগ দেয়া হয়েছে। দ্রুত দোষীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবী তাদের।
অপর ক্ষতিগ্রস্থ কৃষক হাসিব গাজী জানান, কারো সাথে আমাদের শত্রুতা থাকতেই পারে। কিন্তু এই অবলা পশুগুলো কার কি ক্ষতি করেছে। কোন অপরাধে এদের হত্যা করা হলো। আমরা সঠিক তদন্তের মাধ্যমে দোষীদের গ্রেফতারা করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাচ্ছি।
এলাকাবাসী মো: ইমদাদ শেখ বলেন, শনিবার রাতে বৃষ্টি হয়। এই সুযোগে দুই ভাই মো. রাসুল গাজী ও হাসিব গাজীর গোরুগুলোকে বিষ খাইয়ে হত্যা করে পাষন্ডরা। এ দৃশ্য দেখার মত নয়। আমরা চাই দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক, যাতে অঅর কেউ এমন ঘটনা ঘটানোর সাহস না পায়।
অপর এলাকাবাসী মো: নিজাম মোল্যা জানান, মানুষে মানুষে দ্বন্দ্ব থাকতে পারে, রেশারেশি থাকতে পারে। এই অবলা পশু কার কি ক্ষতি করেছে। যারা এ হত্যাকান্ড ঘটিয়েছে তাদের দৃষ্টন্তমূলক শাস্তি হওয়া দরকার।
গোপালগঞ্জ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: গোবিন্দ চন্দ্র সর্দার বলেন, সিংগারকুল পূর্বপাড়া গ্রামে কয়েকটি গোরুকে বিষ খাওয়ানো হয় এমন খবর পেয়ে সকালে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে অসুস্থ গোরুগুলোকে চিকিৎসা দেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পয়জনজনিত কারণেই গোরুগুলো মারা গেছে। মৃত গোরুগুলোর নমুনা সংগ্রহ ঢাকায় পাঠানো হয়েছে। নমুনা পরীক্ষার রিপোর্ট পেলেই মৃত্যুর আসল কারণ জানা যাবে বলেও জানান তিনি।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ আলম বলেন, ঘটনার খবর শুনে আমি ঘটনাস্থলে যাই। সেখানে বিয়ে বিষয়টি তদন্ত শুরু করি। মারা যাওয়া গোরুগুলোর নমুনা সংগ্রহ ঢাকায় পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। #
এই বিভাগের আরো খবর
-
রিয়াজুল হক সাগর, রংপুর।২২শে অক্টোবর ২০২৬ ছিল রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের ৭২তম মৃত্যুবার্ষিকী তাই কবি জীবনানন্দ দাশকে নিবেদিত রংপুর...
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি বরিশাল রেঞ্জের ডিআইজি মো. জুলফিকার আলী হায়দার পটুয়াখালীর গলাচিপা থানা পরিদর্শন করেছেন। শুক্রবার (৩০ অক্টোবর) তিনি...
-
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখাীলী) প্রতিনিধিপটুয়াখালীর গলাচিপায় রাস্তা পারাপারের সময় অটোরিক্সায় ধাক্কায় সড়কেই প্রাণ হারাল চার বছরের শিশু মাইশা আক্তার। ঘটনাটি...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!