- প্রকাশিত: ৬ অক্টোবর ২০২৬ ১২:৩৮ পিএম
গোপালগঞ্জে মানব পাচার মামলার পলাতক আসামি রঞ্জন মন্ডল আটক
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কাশিয়ানীতে অভিযান চালিয়ে আন্তর্জাতিক মানব পাচার চক্রের সহযোগী ও মানব পাচার মামলার পলাতক আসামি রঞ্জন মন্ডলকে (৫৫) আটক করেছে করেছে এসআরবি-৬।
সোমবার (৫ অক্টোবর) রাতে কাশিয়ানী উপজেলার ওড়াকান্দি ইউনিয়নের গোপালপুর বাজার সংলগ্ন একটি ভাড়া বাসা থেকে তাকে আটক করা হয়।
আজ মঙ্গলবার (০৬ অক্টোবর) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে এসআরবি-৬।
এসআরবি-৬ জানায়, আন্তর্জাতিক মানব পাচার চক্রের সহযোগী ও মানব পাচার মামলার পলাতক আসামি রঞ্জন মন্ডল গোপালপুর বাজার সংলগ্ন একটি ভাড়া বাসায় অবস্থান করেছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় ওই বাসা থেকে তাকে আটক করা হয়। পরে আটককৃত রঞ্জন মন্ডলকে মুকসুদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
এসআরবি-৬ আরো জানায়, রঞ্জন মন্ডল আন্তর্জাতিক মানব পাচার চক্রের মূল হোতা হিসেবে অভিযুক্ত বিশু মন্ডলের সহযোগী। অভিযোগ রয়েছে ইতালি পাঠানোর কথা বলে সবুজ মুন্সীর কাছ থেকে পাসপোর্ট ও ১০ লাখ টাকা নেওয়ার পর তাকে লিবিয়ায় পাঠানো হয়। সেখানে তাকে নির্যাতন ও ভয়ভীতি দেখিয়ে বিভিন্ন সময়ে মোট ৪৬ লাখ ৩০ হাজার টাকা নেওয়া হয় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীর ভাই বাহারুল ইসলাম সজিবের অভিযোগের ভিত্তিতে মুকসুদপুর থানায় মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইনে মামলা হয়। #
এই বিভাগের আরো খবর
-
রিয়াজুল হক সাগর, রংপুর।২২শে অক্টোবর ২০২৬ ছিল রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের ৭২তম মৃত্যুবার্ষিকী তাই কবি জীবনানন্দ দাশকে নিবেদিত রংপুর...
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি বরিশাল রেঞ্জের ডিআইজি মো. জুলফিকার আলী হায়দার পটুয়াখালীর গলাচিপা থানা পরিদর্শন করেছেন। শুক্রবার (৩০ অক্টোবর) তিনি...
-
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখাীলী) প্রতিনিধিপটুয়াখালীর গলাচিপায় রাস্তা পারাপারের সময় অটোরিক্সায় ধাক্কায় সড়কেই প্রাণ হারাল চার বছরের শিশু মাইশা আক্তার। ঘটনাটি...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!