গোপালগঞ্জে মাদক ও বাল্যবিয়ে প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : “মাদক ও বাল্যবিয়েকে না বলি, সুন্দর বাংলাদেশ গড়ি” এই স্লোগানকে সামনে রেখে গোপালগঞ্জে মাদক ও বাল্যবিয়ে প্রতিরোধে করণীয় বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গোপালগঞ্জ মাদক ও বাল্যবিয়ে প্রতিরোধ ফাউন্ডেশনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।


আজ রঘুনাথপুর দীননাথ উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, গোপালগঞ্জের সহকারী পরিচালক মোহাম্মদ নবী নেওয়াজ। রঘুনাথপুর দীননাথ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক  দুলাল চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক ফজলুর রহমান সিপন, গোপালগঞ্জ মাদক ও বাল্যবিয়ে প্রতিরোধ ফাউন্ডেশনের সভাপতি নাজমুল ইসলাম, সাধারন সম্পাদক রিয়াজুল ইসলাম বক্তব্য রাখেন।


আলোচনা সভায় বক্তারা মাদক ও বাল্যবিয়ের ক্ষতিকর দিক তুলে ধরে এসব সামাজিক ব্যাধি প্রতিরোধে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। বিশেষ করে শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখা এবং বাল্যবিয়ে প্রতিরোধে অভিভাবকদের সচেতন হওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়। #

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?