- প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ০৬:৩৪ পিএম
গোপালগঞ্জে কথিত সাংবাদিকের বিরুদ্ধে শিক্ষকদের মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কোটালীপাড়ায় শিক্ষক হয়রানির প্রতিবাদে ও কথিত সাংবাদিক মনিরুজ্জামান জুয়েলের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবীতে মানববন্ধন ও সমাবেশ করেছে শিক্ষকরা। উপজেলার ১৮৭টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ এ মানববন্ধন কর্মসূচি পালন করে।
আজ সোমবার (২৩ ফেব্রুয়ারী) দুপুরে প্রধান শিক্ষকগণ হাতে হাত রেখে উপজেলার শহীদ মিনার চত্ত্বরে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন। এসময় তারা কথিত সাংবাদিক মনিরুজ্জামান জুয়েলের বিরুদ্ধে নানা শ্লোগান দেন।
মানববন্ধন চলাকালে প্রধান শিক্ষক জেসরিনা খানম, আফরোজা খানম, মোহাম্মদ রুহুল আমীন, দেবাশীষ রায়, অশোক অধিকারী, অনিক হালদার লেলিন বক্তব্য রাখেন।
প্রধান শিক্ষক জেসরিনা খানম বলেন, কথিত সাংবাদিক মনিরুজ্জামান জুয়েল বিভিন্ন সময়ে বিভিন্ন বিদ্যালয়ে গিয়ে শিক্ষকদের নানা ভাবে হয়রানি করেন। আমরা তার হয়রানি হাত থেকে রক্ষার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে।
অপর প্রধান শিক্ষক প্রধান শিক্ষক অশোক অধিকারী আরো বলেন, কথিত এই সাংবাদিকের বিরুদ্ধে প্রশাসন যদি যথাযথ ব্যবস্থা গ্রহণ না করেন তাহলে আমরা শীঘ্রই উপজেলার ১৩শ শিক্ষক মাঠে নেমে কঠোর আন্দোলনের ডাক দিব।
এব্যাপারে অভিযুক্ত মনিরুজ্জামান জুয়েলের বক্তব্য জানতে তার মোবাইল ফোনে কয়েকবার কল দিলেও বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি। #
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী,প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা উপজেলার চর কাজল ইউনিয়নে বৃষ্টিতে মাছের ঘের তলিয়ে যাওয়ায় পানি নামাতে স্কুলের মাঠ কেটে ‘ক্যানেল’...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধমূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে| গোপালগঞ্জ ওয়াই ডাব্লিউ সি এ রাইজআপ প্রকল্প-৫ এর আয়োজনে এ...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!