গোপালগঞ্জে খাল থেকে আজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার



নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কাশিয়ানীর একটি খাল থেকে আজ্ঞাত (৪৫) নামের এক ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।


আজ শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতে কাশিয়ানী উপজেলার কাটাখালি খালপাড়া এলাকার একটি খাল থেকে মরদেহ উদ্ধার করা হয়।


কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, রাতে জয়নগর বাজারের কাটাখালি খালপাড়া এলাকার একটি খালে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।


তিনি আরো জানান, মরদেহের ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তবে ওই ব্যক্তির নাম পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ। #

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?