- প্রকাশিত: ১৪ জুলাই ২০২৬ ১০:৪৫ পিএম
গোপালগঞ্জে কায্যক্রম নিষিদ্ধ আ’লীগ ও ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, মোটর সাইকেলে আগুন, আটক-২০
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : ২০২৫ সালের ১৬ জুলাই গোপালগঞ্জে গণহত্যা ও আওয়ামী লীগের নিষেধাজ্ঞার প্রতিবাদে গোপালগঞ্জের কাশিয়ানীতে বিক্ষোভ মিছিল করেছে কায্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। এসময় ঢাকা-খুলনা মহাসড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে তারা। বিকোষাভ চলাকালে রাতইল ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক এমদাদুল হকের মোটর সাইকেল পুড়িয়ে দেয়।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ২০জনকে আটক করেছে পুলিশ। এছাড়া ৪টি মাইক্রোবাস, ১টি বাস ও ২টি ইজিবাইক জব্দ করা হয়।
গোপালগঞ্জের পুলিশ সুপার মো: হাবীবুল্লাহ মিছিল ও আটক করার বিষয়টি নিশ্চিত করেছেন।
জানাগেছে, ২০২৫ সালের ১৬ জুলাই গোপালগঞ্জে গণহত্যা ও আওয়ামী লীগের নিষেধাজ্ঞার প্রতিবাদে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার তিলছড়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে বিক্ষোভ মিছিল করে নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। এসময় বিক্ষোভকারীরা ঢাকা-খুলনা মহাসড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে এবং রাতইল ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক এমদাদুল হকের মোটর সাইকেল পুড়িয়ে দেয়।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে পুলিশের উপস্থিতি টের পয়ে সেখান থেকে সটকে পড়ে মিছিলকারীরা। এসময় সেখান থেকে জিজ্ঞাসাবাদের জন্য ২০জনকে আটক করে পুলিশ। এছাড়া ৪টি মাইক্রোবাস, ১টি বাস ও ২টি ইজিবাইক জব্দ করা হয়।
এছাড়া জেলা শহরের বেদগ্রাম এলাকায় মিছিল করার জন্য ডড়ো হলে পুলিশ ধাওয়া দিলে সেখান থেকে পালিয়ে যায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা।
কাশিযানীর রাতইল ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক এমদাদুল হক বলেন, আমরা গোপালগঞ্জ থেকে রাতইল আসতেছিলাম। এসময় রাতইল এলাকায় পৌঁছালে ছাত্রলীগের নেতাকর্মীরা আমাকে ধাওয়া করে। পরে আমার মোটর সাইকেল আগুন ধরিয়ে দেয়।
কাশিযানীর রাতইল ইউনিয়ন বিএনপির সভাপতি মো: নান্নান খাকি বলেন, আমি আমার সাধারন সম্পাদকে নিয়ে রাতইল আসতেছিলাম। এসময় তারইলের ফাকা-খুলনা মহাসড়কে পৌঁছালে দেখি আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা বিক্ষোভ করেছে। এসময় তারা আমার সাধারন সম্পাদক এমদাদুল হকের মোটর সাইকেলটি পুড়িয়ে দেয়।
গোপালগঞ্জের পুলিশ সুপার মো: হাবীবুল্লাহ জানান, নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা ওই স্থানে মিছিল বের করা চেষ্টা করে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা সেখান থেকে পালিয়ে যায়।
তিনি আরো জানান, ঘটনাস্থল থেকে ২০জনকে আটক করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যারা জড়িত নয় তাদের ছেড়ে দেয়া হবে ও জাড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। #
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপায় উলানিয়া হাট স্কুল এন্ড কলেজের শিক্ষিকা দীপা রানী দাসের (৫১) অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় সুষ্ঠু...
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা উপজেলার রতনদী-তালতলী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের দেওয়ান বাজার এলাকায় সরকারি খাল খননের কাজে ব্যবহৃত...
-
গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি ...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!