- প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২৬ ০৭:৩২ পিএম
গোপালগঞ্জে কাটা গাছ মাথায় পড়ে গাছ কাটা শ্রমিকের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে গাছ কাটতে গিয়ে মাথায় পড়ে আরিফ ফকির (২৩) এক গাছ কাটা শ্রমিকের মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকালে গোপালগঞ্জে জেলা শহরের ব্যাংকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের কর্মরত ডাক্তার অরিন্দম মজুমদার বিষযটি নিশ্চিত করেছেন।
নিহত শ্রমিক আরিফ ফকির গোপালগঞ্জ সদর উপজেলার চর মানিকদাহ গ্রামের জাহিদ ফকিরের ছেলে।
গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানাগেছে, জেলা শহরের ব্যাংকপাড়া এলাকার বাসিন্দা জামাল চৌধুরীর বাড়ি গাছ কাটছিল শ্রমিক আরিফ ফকির। এসময় কাটা গাছ নিজের মাথার উপর পড়লে মারাত্মক আহত হন। পরে অন্যান্য শ্রমিকরা উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত ডাক্তার আরিফকে মৃত ঘোষনা করেন।
গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের কর্মরত ডাক্তার অরিন্দম মজুমদার জানান, ওই শ্রমিককে হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে আনার আগেরই পথে তার মৃত্যু হয়। #
এই বিভাগের আরো খবর
-
রুস্তম ফারাজী, কেশবপুর।যশোরের কেশবপুরে চেতনানাশক স্প্রে করে একটি বাড়ির সবাইকে অচেতন করে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!