- প্রকাশিত: ২৬ মার্চ ২০২৬ ০৯:৩২ পিএম
গোপালগঞ্জে কালো বাজারে তেল বিক্রি ও কৃত্তিম সংকট তৈরির অভিযোগে দু’টি প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা জরিমানা
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে কালো বাজারে তেল বিক্রি ও মজুদ করে বাজারে কৃত্তিম সংকট তৈরির অভিযোগে দু’টি প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকালে হাজেরা ফিলিং স্টেশনকে ৬ হাচার টাকা ও বুধবার সন্ধ্যায় (২৫ মার্চ) টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী বাসস্ট্যান্ডের আল আমিন স্টোরকে ১০ হাজার টাকা জরিমানা করেন।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানাগেছে, গোপালগঞ্জ পুলিশ লাইন সংলগ্ন হাজেরা ফিলিং স্টেশন কালো বাজারে ডিজেল বিক্রি করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় কালো বাজারে ডিজেল বিক্রি অভিযোগ হাজেরা ফিলিং স্টেশনকে ৬ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হক স্বপন।
অপরদিকে, বুধবার সন্ধ্যায় টুঙ্গিপাড়ায় ডিজেল মজুদ করে বাজারে কৃত্তিম সংকট তৈরি করা হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে পাটগাতী বাসস্ট্যান্ডের আল আমিন স্টোরে অভিযান চালানো হয়। এসময় তেল মজুদ রাখার অভিযোগে আল আমিন স্টোরের মালিক আহাদ শেখকে পেট্রোলিয়াম আইনে ১০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার।
গোপালগঞ্জ পুলিশ লাইন সংলগ্ন হাজেরা ফিলিং স্টেশন ডিপো থেকে গত ২৪ মার্চ ৬ হাজার ও পূর্বের মজুদসহ মোট ১০ হাজার ৫’শ লিটার ডিজেলের মধ্যে ৮ হাজার ২৪৪ লিটার ডিজেল কালো বাজারে বিক্রি করে দেয়। বিক্রিতে শতকারায় ৫টি বিক্রয় রশিদ দেখাতে পারলেও বাকি ডিজেলের বিক্রয় রশিদ দেখাতে পারেনি। ডিজেল কালো বাজারে বিক্রির অপরাধ প্রমান হলেও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হক স্বপন মাত্র ৬ হাজার টাকা জরিমানা করেন।
টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার বলেন, যে ব্যবসায়ীরা তেল মজুদ করে বাজারে কৃত্তিম তেলের সংকট তৈরি করছেন তাদের বিরুদ্ধে প্রশাসনের নজরদারি রয়েছে। তেল মজুদের প্রমাণ পাওয়া গেলে সাথে সাথে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের আইনের আওতায় আনা হবে। #
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!