- প্রকাশিত: ২৮ মার্চ ২০২৬ ০৭:৩২ পিএম
গোপালগঞ্জে জ্বালনী তেল ও এলপিজি গ্যাস মজুদের দায়ে চার ব্যবসা প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে পৃথক স্থানে অভিযান চালিয়ে জ্বালনী তেল মজুদ ও খোলা বাজারে বিক্রির দায়ে চার ব্যবসা প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। এসময় দুটি মিনি পাম্প মেশিন জব্দ করা হয়।
আজ শনিবার (২৮ মার্চ) দুপুরে ও বিকালে গোপালগঞ্জ শহরের পাচুড়িয়া ও মুকসুদপুর উপজেলা সদর বাজার এ অভিযান চালানো হয়।
সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারদীন খান প্রিন্স জানান, অবৈধভাবে জ্বালানী তেল মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি করা হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে জেলা শহরের পাঁচুড়িয়া এলাকায় অভিযান চালানো হয়। এসময় ১ হাজার ৫০০ লিটার তেল মজুত থাকার প্রমাণ পাওয়ায় মেসার্স গংগা মোটরসের মালিক অর্নব শর্মাকে ৯ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি আরো জানান, বাজারে অস্থিতিশীলতা সৃষ্টি ও ভোক্তাদের ভোগান্তি বাড়াতে এ ধরনের অবৈধ মজুত দায়ী। এসব অনিয়ম প্রতিরোধে জেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে এবং ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
অপরদিকে, মুকসুদপুর সদর বাজার থেকে উপজেলাব্যাপী অভিযান শুরু করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ আশিক কবির। এসময় সদর বাজারে অবৈধভাবে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রির দায়ে, পেট্রোলিয়াম আইন ২০১৬ এর ১১ ধারায় রইচ মিয়াকে ১০ হাজার টাকা এবং মাহাবুর শেখকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া, উপজেলার বনগ্রাম বাজারে এলপিজি গ্যাস মজুদ করায় এলপিজি বিধিমালা ২০০৪ এর ২৬ (৬) ধারায় ব্যবসায়ী হাসানকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সাথে অনুমোদন বিহীন দুটি মিনি পাম্প মেশিন জব্দ করা হয়।
মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ আশিক কবির জানান, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনজন ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে এবং অনুমোদন বিহীন দুটি মিনি পাম্প মেশিন জব্দ করা হয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করা এবং ঝুঁকিপূর্ণভাবে গ্যাস ও জ্বালানি মজুদ প্রতিরোধের লক্ষ্যে নিয়মিতভাবে এ অভিযান পরিচালিত হবে
এদিকে, প্রশাসনের এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়েছেন স্থানীয় ভোক্তারা। তারা মনে করছেন, নিয়মিত তদারকি থাকলে বাজারে কৃত্রিম সংকট ও অতিরিক্ত দামের প্রবণতা অনেকাংশে কমে আসবে। #
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী,প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা উপজেলার চর কাজল ইউনিয়নে বৃষ্টিতে মাছের ঘের তলিয়ে যাওয়ায় পানি নামাতে স্কুলের মাঠ কেটে ‘ক্যানেল’...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধমূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে| গোপালগঞ্জ ওয়াই ডাব্লিউ সি এ রাইজআপ প্রকল্প-৫ এর আয়োজনে এ...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!