- প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৪১ এএম
গোপালগঞ্জে জেলা প্রশাসকের বাস ভবনের সামনের সড়কে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দূর্বৃত্তরা
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে জেলা প্রশাসকের বাস ভবনের সামনের সড়কে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দূর্বৃত্তরা। এসময় বিকট শব্দে ককটেল বিস্ফোরণ ঘটলে এলাকা জুড়ে আতংক ছড়িয়ে পড়ে।
আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারী) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জেলা শহরের বঙ্গবন্ধু সড়কের উপর এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সন্ধ্যার দিকে জেলা প্রশাসকের বাসভবনের সামনে জেলার গুরুত্বপূর্ণ সড়ক বঙ্গবন্ধু সড়কে ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে বিকট শব্দে বিস্ফোরিত হলে এলাকা জুড়ে আতংক ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে পুলিশ প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে কে বা কার আর কেন এ ঘটনা ঘটিয়েছে তার কারণ জানাতে পারেনি পুলিশ।
এ ঘটনায় পুরো এলাকাজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে আইনশৃংখলা বাহিনী। পর পর কয়েকটি ককটেল বিস্ফোরনের ঘটনা ঘটলে কোন কুল কিনারা পায়নি আইন শৃংখলা বাহিনীর সদস্যরা।
এর আগে গত ২৮ জানুয়ারী গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারকের বাস ভবনে এবং ২৬ জানুয়ারী গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যালয়ের মূল গেটের সামনে ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। ৩০ জানুয়ারী গোপালগঞ্জ শহরের বেদগ্রাম এলাকায় আনসার ব্যাটাডলিয়ান অফিস কমপাউন্ডে ককটেল বিস্ফোরন ঘটে এবং এরও আগে ১২ ডিসেম্বর চীপ জুডিশিয়াল ম্যাজিষ্টেট আদালতের সামনে ককটেল বিস্ফরেনের ঘটনা ঘটে।
গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মুহাম্মদ সরোয়ার হোসেন বলেন, দুষ্কৃতিকারীরা একটি ককটেল নিক্ষেপ করলে বিস্ফোরণে এলাকায় বিকট শব্দ হয়। এসময় দুষ্কৃতিকারীরা দ্রুত স্থান ত্যাগ করে চলে যায়। দুষ্কৃতিকারীদের গ্রেপ্তারের জন্য অভিযান পরিচালনা অব্যাহত আছে। বর্তমানে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও রাস্তায় যান চলাচল স্বাভাবিক আছে। গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে। #
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী,প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা উপজেলার চর কাজল ইউনিয়নে বৃষ্টিতে মাছের ঘের তলিয়ে যাওয়ায় পানি নামাতে স্কুলের মাঠ কেটে ‘ক্যানেল’...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধমূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে| গোপালগঞ্জ ওয়াই ডাব্লিউ সি এ রাইজআপ প্রকল্প-৫ এর আয়োজনে এ...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!