- প্রকাশিত: ২১ আগস্ট ২০২৬ ০৬:৪৫ পিএম
গোপালগঞ্জে জাহান বেগম হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের মুকসুদপুরে জাহান বেগমের (৬০) হত্যাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (২১ আগষ্ট) দুপুরে মুকসুদপুর উপজেলার পশারগাতী ইউনিয়নের বান্দিরা একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে পাচুঁড়িয়া ঈদগাহ মাঠে এসে শেষ হয়। পরে সেখানে হাতে হাত ধরে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করে। এসময় অংশগ্রহণকারীরা হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিভিন্ন ধরনের লেখা ব্যানারও ফেস্টুন প্রদর্শন করে।
এ মানববন্ধনে নিহত জাহান বেগমের পরিবারের সদস্যদের পাশাপাশি পাচুঁড়িয়া গ্রামের সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, জাহান বেগমের স্বামী মারা যাওয়ার পরে তার তিন মেয়ের বিয়ে দেয়। অসহায় মহিলা বাড়িতে একা থাকতেন। এলাকার মাদকাসক্ত কিছু লোক তার বাড়িতে ঢুকে মাদক সেবন করে। জাহান বেগম তার বাড়িতে তাদের মাদক সেবনে বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে মাদকসেবীরা, মাদকের টাকা জোগাড় করতে গত ১১ জুলাই রাতে সিঁধ কেটে তার ঘরে ঢুকে তাকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে মারাত্মক ভাবে জখম করে। এরপর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ১৯ আগষ্ট বিকেলে তার মৃত্যু হয়। এ ঘটনার সাথে জড়িতদের দ্রুত বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি ফাঁসীর দাবি করেন এলাকাবাসী। #
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক বরিশাল: বিজ্ঞ আদালতের স্পষ্ট স্থিতাবস্থার আদেশ, নগর কর্তৃপক্ষের নীরবতা আর স্থানীয় বাসিন্দাদের দীর্ঘশ্বাস, এসব উপেক্ষা করেই নগরের ১৯ নম্বর...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!