- প্রকাশিত: ২ ফেব্রুয়ারি ২০২৬ ০৭:৪৯ পিএম
গোপালগঞ্জে হত্যা মামলার পলাতক প্রধান দুই আসামী গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : র্যাবের যৌথা অভিযান চালিয়ে গোপালগঞ্জের কাশিয়ানী থানার হত্যা মামলার পলাতক প্রধান দুই আসামীকে রাজধানী ঢাকা থেকে গ্রেফতার করা হয়েছে।
রবিবার (০১ ফেব্রুয়ারী) ঢাকার শাহবাগ থানাধীন শিক্ষা ভবন মোড় থেকে এদের গ্রেফতার করা হয়।
আজ সোমবার (০২ ফেব্রুয়ারী) বিকালে ভাটিয়াপাড়া র্যাব ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রেজাউল হক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃতরা হলেন, গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার তারাইল গ্রামের ওলিয়ার রহমান কন্টুর ছেলে আসামি মোঃ মেজবাহ ও একই গ্রামের মৃত শহিদ শেখের ছেলে মোঃ রফিজ শেখ।
ভাটিয়াপাড়া র্যাব ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রেজাউল হক জানান, গত বছরের ৩১ পিসেম্বর বিকালে কাশিয়ানী উপজেলার তারাইল গ্রামের মোঃ মোকলেস মোল্লার পথরোধ করে অস্ত্র দিয়ে এলোপাথাড়ি ভাবে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় ২০২৬ সালের ১লা জানুয়ারী নিহতের স্ত্রী বাদী হয়ে কাশিয়ানী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই আসামীরা পলাতক ছিলো।
পরে প্রযুক্তি ব্যবহার ও গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬ ভাটিয়াপাড়া ক্যাম্প, ও র্যাব-৩ যৌথ অভিযান চালিয়ে ঢাকার শাহবাগ থানাধীন শিক্ষা ভবন মোড় থেকে গ্রেফতার করা হয়। #
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী,প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা উপজেলার চর কাজল ইউনিয়নে বৃষ্টিতে মাছের ঘের তলিয়ে যাওয়ায় পানি নামাতে স্কুলের মাঠ কেটে ‘ক্যানেল’...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধমূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে| গোপালগঞ্জ ওয়াই ডাব্লিউ সি এ রাইজআপ প্রকল্প-৫ এর আয়োজনে এ...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!