- প্রকাশিত: ২ জুন ২০২৬ ০৪:০৬ পিএম
গোপালগঞ্জে হামের উপসর্গ নিয়ে শিশু শিশুর মৃত্যু, সংখ্যা দাঁড়ালো ৪ জনে
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : হামের উপসর্গ নিয়ে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রীতম বিশ্বাস (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে| এ নিয়ে জেলায় হামের উপসর্গে ৪জনের মৃত্যুর ঘটনা ঘটলো।
আজ মঙ্গলবার (০২ জুন) দুপুরে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা: নিয়াজ মোহাম্মদ শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
হামের উপসর্গে মারা যাওয়া ওই শিশু প্রীতম বিশ্বাস গোপালগঞ্জ সদর উপজেলার তেতুলিয়া গ্রামের প্রসেনজিত বিশ্বাসের ছেলে|
গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা: নিয়াজ মোহাম্মদ জানান, গত ২৮ মে হামের উপসর্গ নিয়ে প্রীতমকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়| সে হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন ছিল| পরে সোমবার (১ জুন) রাত ১১টা ৪০ মিনিটে তার মৃত্যু হয়|
এদিকে, গোপালগঞ্জের বিভিন্ন হাসপাতালে এখনো হামের উপসর্গ নিয়ে ৫৬ জন রোগী ভর্তি রয়েছে| গত ২৪ ঞন্টায় ১১জন রোগী হামের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এ পর্যন্ত ভর্তি রোগীর সংখ্যা ১ হাজার ১৭২ জন| আর হাসপাতাল থেকে ছাড় পেয়েছে ৯৬৯ জন রোগী।
প্রসঙ্গত, জেলায় এ পযর্ন্ত হামের উপসর্গে দুই শিশুসহ ৪জের মৃত্যু হলো। এ নিয়ে অভিভাবকদের মধ্যে আতংক বিরাজ করছে। #
এই বিভাগের আরো খবর
-
বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় যৌতুকের দাবিতে রিমা আক্তার মাহফুজা (৩০) নামে দুই সন্তানের এক জননীকে নির্যাতন করে হত্যার অভিযোগ উঠেছে স্বামী...
-
স্ত্রী ইকরার আত্মহত্যার ঘটনায় দায়ের করা আত্মহত্যায় প্ররোচনার মামলায় ছোট পর্দার অভিনেতা জাহের আলভীকে দুই দিনের রিমান্ডে নেয়ার অনুমতি দিয়েছেন...
-
গলাচিপা,পটুয়াখালী,প্রতিনিধি পটুয়াখালী গলাচিপা উপজেলার উলানিয়া আবাসনের দোকান মালিকের সাথে ডাব কেনা-বেচা নিয়ে জটিলতা সৃষ্টি হয়। পরে এ ঝামেলায় এক নারী আহত...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!