- প্রকাশিত: ২৩ মে ২০২৬ ০৫:০৬ পিএম
গোপালগঞ্জে হামের উপসর্গ নিয়ে এক রোগীর মৃত্য, জেলার মৃতের সংখ্যা দাঁড়ালো তিনজনে
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে হামের উপসর্গ নিয়ে তুলি ঢালী (১৮) নামের এক রোগীর মৃত্যু হয়েছে| শুক্রবার রাতে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই রোগী মারা যান| এ নিয়ে জেলায় হামের উপসর্গ নিয়ে এক শিশুসহ তিনজনের মৃত্যু হলো|
গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা: নিয়াজ মোহাম্মদ বিষয়টি নিশ্চিত করেছেন।
হামের উপসর্গ নিয়ে মৃত্যুবরণকারী তুলি ঢালী মাদারীপুর জেলার ডাসার থানার ধামসা গ্রামের সুশীল ঢালীর মেয়ে।
গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা: নিয়াজ মোহাম্মদ জানান, গত ১২ মে হামের উপসর্গ নিয়ে মাদারীপুর জেলার ডাসার থানার ধামসা গ্রামের সুশীল ঢালীর মেয়ে তুলি ঢালী গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয়ে চিকিৎসাধীন ছিলো| ১১ দিন চিকিৎসা গ্রহনের পর শুক্রবার রাতে তিনি মারা যান| বিষয়টি উর্ধতন কর্মকর্তাদের জানানো হবে বলেও জানান তিনি| এ নিয়ে জেলায় হামের উপসর্গ নিয়ে এক শিশুসহ তিনজনের মৃত্যুর ঘটনা ঘটলো| #
এই বিভাগের আরো খবর
-
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও টেকসই জীবিকা উন্নয়নের লক্ষ্যে বরিশালের মেহেন্দিগঞ্জে জলবায়ু সহনশীল আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে...
-
রোকাইয়া,যবিপ্রবি প্রতিনিধি:সারা দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে আয়োজিত রাজধানীর নভোথিয়েটারে তিন দিনব্যাপী (১২-১৪ সেপ্টেম্বর) জাতীয় পর্যায়ের ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!