- প্রকাশিত: ২৭ মার্চ ২০২৬ ১০:৩৯ পিএম
গোপালগঞ্জে গাড়ির চাপায় বৃদ্ধ নিহত
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কাশিয়ানীতে গাড়ির চাপায় হেমায়েত মোল্যা (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এতে ঘোড়ার গাড়ির চালক আহত হয়েছেন।
আজ শুক্রবার (২৭ মার্চ) রাতে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মাঝিগাতি এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহত হেমায়েত মোল্যার বাড়ী কাশিয়ানী উপজেলার হোগলাকান্দি মধ্যপাড়া গ্রামে। তবে ঘোড়ার গাড়ির চালকের নাম পরিচয় জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানাগেছে, মাঠ থেকে পেঁয়াজ তুলে একটি ঘোড়ার গাড়িতে করে বাড়ীতে যাচ্ছিলেন হেমায়েত মোল্যা। এসময় ঢাকা-খুলনা মহাসড়ক পার হতে গেলে একটি গাড়ি তাদেরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে হেমায়েত মোল্যা নিহত হন ও ঘোড়ার গাড়ির চালক আহত হন। পরে পরিবারের লোকজন খবর পেয়ে মরদেহ বাড়ীতে নিয়ে যায়।
ভাঙ্গা হাইওয়ে পুলিশের ওসি মো: হেলাল উদ্দিন জানান, বিষয়টি আমি শুনেছি, তাবে পরিবারে সদস্যরা আমাদের জানায়নি। এমনকি মরদেহ হাসপাতালেও নিয়ে যায়নি। আমাদের জানালে আইনগত ব্যবস্থা নেয়া হবে। #
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!