শিরোনামঃ

গোপালগঞ্জে গাঁজা গাছ চাষের অভিযোগে গ্রেপ্তার-১


নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে গাঁজা সেবন ও গাঁজা গাছ রোপণের অভিযোগে মোঃ ইমামুল হক সিকদার (৫৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।


আজ শনিবার (২২ আগস্ট) ভোররাতে সদর উপজেলার উলপুর ইউনিয়নের মালেঙ্গা তেতুলিয়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।


জেলা গোয়েন্দা পুলিশের ওসি নয়ন চন্দ্র দেবনাথ জানান, গোপন সংবাদের ভিত্তিতে নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাড়ির পাশের একটি বাগান থেকে দুটি গাঁজা গাছ উদ্ধার করা হয়। 


তিনি আরো জানান, গ্রেপ্তারকৃত ইমামুল সেবনের উদ্যেশ্যে গাঁজা গাছ রোপণ করে থাকতে পারে প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানিয়েছে পুলিশ। #

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?