- প্রকাশিত: ৯ ডিসেম্বর ২০২৫ ০৭:০৩ পিএম
গোপালগঞ্জে এক রাতে ২টি এজেন্ট ব্যাংকসহ ৪টি ব্যবসা প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরি
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কোটালীপাড়ায় এক রাতে ২টি এজেন্ট ব্যাংকসহ ৪টি ব্যবসা প্রতিষ্ঠানে দুর্ধর্বষ চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ব্যাংকের ৪টি স্বাক্ষরিত ১৪ লক্ষ টাকার চেক এবং ব্যবসা প্রতিষ্ঠানের নগদ ২৫ লক্ষ টাকার মালামল চুরি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
সোমবার (০৮ ডিসেম্বর) দিবাগত রাতে কোটালীপাড়া উপজেলার আমতলী ইউনিয়নের ওয়াপদার হাট বাজারে সিটি ব্যাংক এজেন্ট, ডাচ বাংলা ব্যাংক এজেন্ট, নাদিরা ইলেক্ট্রনিক্স ও মেসার্স ফারিয়া এন্টারপ্রাইজে এই চুরির ঘটনা ঘটে।
কোটালীপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মো: মামুন বলেন, গভীর রাতে ওই বাজারে একটা পিকআপ এসেছিল। পিকআপ আসার পরে পিকাপে থাকা লোকজন পিকআপটির চাকা মেরামত করতেছিল। পরে সুযো্গ বুঝে চোর চক্রটি বাসিটি ব্যাংক এজেন্ট, ডাচ বাংলা ব্যাংক এজেন্ট, নাদিরা ইলেক্ট্রনিক্স ও মেসার্স ফারিয়া এন্টারপ্রাইজে দোকোনে সাটারের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে ব্যাংকের ৪টি স্বাক্ষরিত ১৪ লক্ষ টাকার চেক এবং ব্যবসা প্রতিষ্ঠানের নগদ ২৫ লক্ষ টাকার মালামল চুরি করে পালিয়ে যায়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
সিটি ব্যাংকের এজেন্ট সঞ্জিত হালদার বলেন, আমার ব্যবসা প্রতিষ্ঠান থেকে পাঁচ লক্ষাধিক টাকার মোবাইল কার্ড এবং ব্যাংকের গুরুত্বপূর্ণ কাগজ চুরি হয়ে গেছে।
ফারিয়া এন্টারপ্রাইজের মালিক নজরুল ইসলাম বলেন, আমার দোকানে থাকা ১৪ লক্ষ টাকার স্বাক্ষরিত ব্যাংকের চেকসহ নগদ অর্থ নিয়ে যায়।
ওয়াবদারহাট বাজারে দায়িত্বে থাকা নৈশ প্রহরী সমর আলী বলেন, গভীর রাতে এই বাজারে একটা পিকআপ এসেছিল। পিকআপ আসার পরে পিকাপে থাকা লোকজন পিকআপটির চাকা মেরামত করতেছিল। আমি ভাবছিলাম পিকআপটি নষ্ট হয়েগেছে। কিছুক্ষণের মধ্যেই হঠাৎ আমি ঘুমিয়ে পড়লাম। এরপর কি হয়েছে আমি বলতে পারবো না।
ওয়াবদারহাট বণিক সমিতির সভাপতি নজরুল ইসলাম মহিন বলেন, আমাদের বাজারে নৈশপ্রহরী থাকা সত্ত্বেও চুরির ঘটনাটি আমাদের ভাবিয়ে তুলেছে। আমরা বিষয়টি প্রশাসনকে জানিয়েছি। আসা করি প্রশাসন তদন্ত করে অতি দ্রুত প্রকৃত চোরদের আইনের আওতায় আনবে। #
এই বিভাগের আরো খবর
-
স্টাফ রিপোর্টার:বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমানের বরিশাল সফর উপলক্ষে মেহেন্দিগঞ্জ উপজেলার সরকারী পাতারহাট আর.সি কলেজ মাঠ পরিদর্শন করছেন...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা ইট বোঝাই ট্রলির সাথে ধাক্কা লেগে লব বাড়ৈ (২০) নামে এক মোটর সাইকেল...
-
বরিশালে বেসরকারি উন্নয়ন সংস্থা সেইন্ট বাংলাদেশ ও গণসাক্ষরতা অভিযান এর উদ্যোগে আন্তর্জাতিক শিক্ষা দিবস-২০২৬ উপলক্ষে যুবশক্তির অংশ গ্রহনঃ শিক্ষার উন্নয়ন...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!