- প্রকাশিত: ৬ মে ২০২৬ ০৭:০৫ পিএম
গোপালগঞ্জে দুশ্চিন্তায়গ্রস্থ কৃষকের ধান কেটে দিলো পৌর ছাত্রদলের নেতাকর্মীরা
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জ সদর উপজেলার ঘোষেরচর গ্রামের কৃষক হাবিল মোল্যা। এবছর ২ বিঘা জমিতে বোরো ধানের আবাদ করেছেন। এখন খেত জুড়ে বাসাতে দোল খাচ্ছে সোনালী ধান। তবে বিড়গত কয়েক দিনে দূয্যোগপূর্ণ আবহাওয়া ও শ্রমিক সংকটের কারনে শংকায় ছিলেন পাকা ধান ঘরে তোলা নিয়ে।
কৃষক হাবিল মোল্যার দূর্দশার খবর শুনে গোপালগঞ্জ পৌর ছাত্রদলের যুগ্ম সাধারন সম্পাদক রানা মোল্যার নেতৃত্বে একদল নেতাকর্মী পাশে দাড়ায়।
আজ বুধবার (০৬ মে) দুপরে গোপালগঞ্জ পৌর ছাত্রদলের যুগ্ম সাধারন সম্পাদক রানা মোল্যার নেতৃত্বে ২০ জনের একটি দল কৃষক হাবিল মোল্যার ২ বিঘা জমির পাকা ধান কেটে দেয় নেতাকর্মীরা। পরে সেই ধান জমি থেকে তুলে নিয়ে বাড়ীতে পৌঁছে দেয়। এতে কৃষক ক্ষতি হাত থেকে রক্ষা পাওয়ায় শংকা মুক্ত হন। এসময় পৌর ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পৌর ছাত্রদলের যুগ্ম সাধারন সম্পাদক রানা মোল্যা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষকদের পাশে থাকার জন্য নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন। গোপালগঞ্জ-০২ আসনের সংসদ সদস্য ডা: কে এম বাবর ও জেলা ছত্রদলের সাবেক সাধারন সম্পাদক সাইফুল ইসলামের নির্দেশনায় কৃষকদের ধান কেটে দিচ্ছি। কোন কৃষক যদি শ্রমিক না পান তাহলে আমাদের খবর দিলে আমরা গিয়ে ধান কেটে দিবো। যতদিন পযর্ন্ত ধান মাঠে থাকবে আমাদের কায্যক্রম ততদিন পযর্ন্ত চলবে।
কৃষক হাবিল মোল্যা বলেন, এবার আমার খেতে বোরোর ফলন ভালো হয়েছে। জমির সব ধান পেকে গেছে। কিন্তু আবহাওয়া ও শ্রমিকের কারনে ধান কেটে ঘরে নিতে পারছিলাম না। আমার দূর্দশার খবর শুনে রানা মোল্যার নেতৃত্বে আমার ধান কেটে দিয়েছে। এতে আমি খুশি। ধান নষ্ট হবার আগের ঘরে তুলতে পারলাম। #
এই বিভাগের আরো খবর
-
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও টেকসই জীবিকা উন্নয়নের লক্ষ্যে বরিশালের মেহেন্দিগঞ্জে জলবায়ু সহনশীল আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে...
-
রোকাইয়া,যবিপ্রবি প্রতিনিধি:সারা দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে আয়োজিত রাজধানীর নভোথিয়েটারে তিন দিনব্যাপী (১২-১৪ সেপ্টেম্বর) জাতীয় পর্যায়ের ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!