শিরোনামঃ

গোপালগঞ্জে দুই মাদকসেবীকে কারাদন্ড ও জরিমানা


নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কোটালীপাড়ায় অভিযান চালিয়ে দুই মাদকসেবীকে কারাদন্ড ও জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।


আজ বুধবার (১৯ আগষ্ট) দুপুরে কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের বিচারক সাগুফতা হক এ জেল-জরিমানা প্রদান করেন। এ গোপালগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তা জনাব মোঃ খোরশেদ আলম উপস্থিত ছিলেন।


সাজাপ্রাপ্তরা হলেন-কোটালীপাড়া উপজেলার তারাশী গ্রামের কানাই মন্ডলের ছেলে লিখন মন্ডল ও একই উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নের নারিকেল বাড়ী গ্রামের হরষিত রায়ের ছেলে তাপস রায়।


কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের বিচারক সাগুফতা হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোপালগঞ্জ মাদকদ্রক্য নিয়ন্ত্রন অধিদপ্তর তারাশী গ্রামে অভিযান চালায়। এসময় মাদক সেবনের দায়ে লিখন মন্ডলকে আটক করে। পরে ভ্রাম্যমান আদালন স্বাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও দুইশত টাকা অর্থদণ্ড প্রদান করেন।


অপরদিকে, নারিকেল বাড়ী গ্রাম থেকে মাদক সেবনের দায়ে তাপস রায়কে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালত দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও দুইশত টাকা অর্থদন্ড প্রদান করেন। #

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?