- প্রকাশিত: ১০ জুন ২০২৬ ০৬:৪৭ পিএম
গোপালগঞ্জে দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনায় যোগ দিলেন ব্রাজিল সমর্থক
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনায় যোগ দিয়েছেন এস এম শাকিল হোসেন নামে এক ব্রাজিল সমর্থক। ব্রাজিল দলের ভারসাম্যহীনতায় তিনি এমন কান্ড ঘটনা।
মঙ্গলবার (০৯ জুন) বিকালে জেলা শহরের গেটপাড়া এলাকায় দুধ দিয়ে গোসল করেন ওই যুবক।
ব্রাজিল সমর্থকের এমন কান্ডে জেলা জুড়ে বইছে আলোচনার ঝড়। এমনকি দুধ দিয়ে গোসল করার ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
দুধ দিয়ে গোসল করে ব্রাজিল ছেড়ে আর্জেন্টিনায় যোগ দেয়া এস এম শাকিল হোসেনের বাড়ী গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার হিরণ গ্রামে।
ভিডিওতে দেখা যাচ্ছেকয়েকজন বন্ধুর উপস্থিতিতে এস এম শাকিল হোসেনের মাথায় দুধ ঢালা হচ্ছে| দুধ ঢালার সময় শাকিল বন্ধুদের আরও বেশি দুধ ঢালতে উৎসাহিত করছেন| এ সময় শাকিল তাঁর আরও দুই বন্ধুর নাম উল্লেখ করে তাঁদেরও আর্জেন্টিনার সমর্থক হওয়ার আহ্বান জানান|
ভিডিওতে শাকিলকে বলতে শোনা যায়, জন্মের পর থেকে তিনি ব্রাজিলের সমর্থক| কিন্তু দীর্ঘদিন ধরে কাঙ্ক্ষিত সাফল্য না পাওয়া এবং প্রতিপক্ষ সমর্থকদের নানা বিদ্রূপের কারণে তিনি হতাশ| এ কারণে তিনি দল পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছি। আজ দুধ দিয়ে গোসল করে ব্রাজিল ত্যাগ করব| নতুন করে আর্জেন্টিনায় যোগ দেব|
ব্রাজিল ছেড়ে আর্জেন্টিনায় যোগ যুবক এস এম শাকিল হোসেন জানান, আমি ফুটবল বোঝার পর থেকে ব্রাজিলের সমর্থক ছিলাম। কিন্তু ২০১০ সালের জার্মানির কাছে ৭ গোল খাওয়াসহ ২৪ বছর ধরে বিশ্বকাপহীনতায় রয়েছে। সেই সাথে বিগত দিনগুলোতে ব্রাজিলের পার্ফমেস প্রচন্ড রকমের খারাপ। এতে আর্জেন্টিনার সমর্থকেরা প্রচন্ড করমের ট্রল করে। এছাড়া এবারের বিশ্বকাপেও ব্রাজিলের ভালো করার কোন সম্ভবনা নেই। তাই আমি ৬ কেজি দুধু ও ১ কেজি পানি দিয়ে দিয়ে গোসল করে ব্রাজিল ছেড়ে আর্জেন্টিনায় যোগ দিয়েছি।
ভিডিওটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া দেখা গেছে| কেউ বিষয়টিকে নিছক কৌতুক হিসেবে দেখছেন, আবার কেউ ফুটবলুসমর্থকদের আবেগের বহিঃপ্রকাশ বলে মন্তব্য করছেন| #
এই বিভাগের আরো খবর
-
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও টেকসই জীবিকা উন্নয়নের লক্ষ্যে বরিশালের মেহেন্দিগঞ্জে জলবায়ু সহনশীল আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে...
-
রোকাইয়া,যবিপ্রবি প্রতিনিধি:সারা দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে আয়োজিত রাজধানীর নভোথিয়েটারে তিন দিনব্যাপী (১২-১৪ সেপ্টেম্বর) জাতীয় পর্যায়ের ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!