শিরোনামঃ

গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, হেলপার নিহত


নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় প্রবীর (৪০) নামে পিকআপের হেলপার নিহত হয়েছেন।


আজ বুধবার (০৯ সেপ্টেম্বর) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার বিজয়পাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মালেক আলী সরদার মত্যতা নিশ্চিত করে জানান, বিজয়পাশা এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কের উপর একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। এসময় ঢাকা থেকে গোপালগঞ্জগামী একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে সজোড়ে ধাক্কা দেয়। এতে পিকআপে সামনে অংশ দুমড়ে মুচড়ে গেলে হেলপার প্রবীর ঘটনাস্থলেই নিহত হন।


পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে পিকআপের ভেতর থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ। #

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?