শিরোনামঃ

গোপালগঞ্জে চার আওয়ামী লীগ নেতার পদত্যাগ



নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে কায্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতি ও পদ পদবী থেকে একে পর এক পদত্যাগ করছেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।


আজ শনিবার (০৮ আগষ্ট) ও শুক্রবার (৭ আগষ্ট) দুই দিনে আরো চার আওয়ামী লীগ নেতা পদত্যাগ করেছেন। এ নিয়ে গত ৫ দিন ২ শতাধিক নেতাকর্মী পদত্যাগ করলেন।


আজ শনিবার সকালে মুকমুদপুর উপজেলায় শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে আওয়ামী লীগের রাজনীতি থেকে পদত্যাগ করেন দুইনেতা। তারা হলেন মুকসুদপুর পৌর আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মো: জাহাঙ্গীর হোসেন এবং মুকসুদপুর পৌরসভার ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি এফ এম মামুন।


অপরদিকে, শুক্রবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনের করে পদত্যাগ করেন মুকসুদপুর পৌর আওয়ামী লীগের ৭নং ওয়ার্ডের প্রচার ও প্রকাশনা সম্পাদক এনায়েত ফকির।


পদত্যাগপত্রে তারা উল্লেখ করেন, বর্তমানে শারীরিক অসুস্থতার কারণে তারা নিজ নিজ দলীয় পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন। এখন থেকে আওয়মী লীগের সাথে তাদের কোন সম্পর্ক থাকবে না এবং ভবিষ্যতে আর কোন দিন রাজনীতি করবেন না।


এছাড়া, শুক্রবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে কাশিয়ান উপজেলার মহেশপুর ইউনিয়ন আওয়ামী লীগের ৪নং ওয়ার্ড শাখার সাংগঠনিক সম্পাদক কাইয়ুম শেখ পদত্যাগ করেন।


সংবাদে সম্মেলনে তিনি বলেন, আজ থেকে আমি ব্যক্তিগত করানে আওয়ামী লীগের রাজনীতি ও পদ থেকে অব্যাহত নিচ্ছি। এখন থেকে আওয়ামী লীগের সাথে আমার আর কোন সম্পর্ক থাকবে না।


২০২৪ সালের ৫ আগষ্ট আওয়ামী লীগ সরকারের পতন ও ২০২৬ সালের নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসা এবং আওয়ামী লীগের কায্যক্রম নিষিদ্ধ হবার পর থেকে গোপালগঞ্জে একের পর এক আওয়ামী লীগ থেকে পদত্যাগ করেছেন নেতাকর্মীরা।


গোপালগঞ্জ আওয়ামী লীগের তর্থীভূমি হিসাবে পরিচিত। বিগত নির্বাচনগুলোতে আওয়ামী লীগের প্রার্থীরা বিপুলে ভোটের ব্যবধানে জয়লাভ করে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। সেই গোপালগঞ্জে একের পর এক দলীয় নেতাকর্মীদের পদত্যাগে আওয়ামী লীগের তৃণমূলের রাজনীতি কতটা টিকে থাককে এখন সেই প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। #

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?