- প্রকাশিত: ৬ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৪৫ পিএম
গোপালগঞ্জে চালককে হত্যার পর ব্যাটারী চালিত ইজিবাইক ছিনতাই
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে সুফিয়ান চৌধুরী (২০) নামে এক চালককে হত্যার পর ব্যাটারী চালিত ইজিবাইক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারী) রাতে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার মেরিগোপীনাথপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়।
গোপীনাথপুর তদন্ত কেন্দ্রের পরিদর্শক মোহাম্মদ মোমেনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত ইজিবাইক চালক সুফিয়ান চৌধুরী বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার শিংগাতী গ্রামের শুকুর চৌধুরী ছেলে। সে গোপালগঞ্জ সদর উপজেলার গোবরা এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতেন।
গোপীনাথপুর তদন্ত কেন্দ্রের পরিদর্শক মোহাম্মদ মোমেনুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকালে ইজিবাইক নিয়ে বাসা থেকে বের হয় সুফিয়ান। কিন্তু রাত হলেও বাসায় ফিরে না আসায় পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন।
পরে রাতে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার মেরি গোপীনাথপুর বাসস্ট্যান্ড এলাকায় সড়কের উপর রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা। এসময় স্থানীয় লোকজন উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে খবর পেয়ে পরিবারের লোকজন হাসপাতালে গিয়ে সুফিয়ানের মরদেহ বলে শনাক্ত করে।
নিহতের আপন বড় ভাই বুলবুল চৌধুরী বলেছেন, সকালে ইজিবাইক নিয়ে বাসা থেকে বের হয় সুফিয়ান। কিন্তু রাত হলেও বাসায় ফিরে না আসায় আমরা বিভিন্ন জায়গায় তাকে খোঁজাখুঁজি করি। পরে খবর পেয়ে হাসপাতালে গিয়ে আমার ভাইয়ের লাশ শনাক্ত করি।
গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা: আফতাব জিলানী বলেন, রাতে ওই যুবককে হাসপাতালে নিয়ে আসা হয়। কিন্তু হাসপাতালে আনার আগেউ ওই যুবকের মৃত্যু হয়। #
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:আন্তর্জাতিক অণুজীব দিবস-২০২৬ উপলক্ষে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) মাসব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগের...
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি “মেধা ও মননে বিকশিত হোক আজকের সমাজ, ভবিষ্যতের পৃথিবী”—এই স্লোগানকে ধারণ করে আবদুল গনি স্মৃতি পাঠাগারের...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!