- প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ০৬:৩১ পিএম
গোপালগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে গুলি
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কোটালীপাড়ায় ব্যবসায়ী সুমন শেখের বাড়িতে গুলির ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। দুবৃর্ত্তদের ছোড়া ৪ রাউন্ড গুলিতে ওই ব্যবসায়ীর বেডরুমের জানালার গ্লাস ভেঙ্গে যায়। এ ঘটনায় সুমন শেখের পরিবারসহ এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
ঘটনার পরপরই কোটালীপাড়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
সোমবার (২৩ ফেব্রুয়ারী) রাত ৯টার দিকে কোটালীপাড়া উপজেলার পিঞ্জুরী গ্রামের এ ঘটনা ঘটে।
ব্যবসায়ী সুমন শেখ বলেন, সোমবার দিবাগত রাত ৯টায় তিনি তারাবীর নামাজ শেষে বাড়ির নিচ তলায় বসে খাবার খাচ্ছিলেন। এ সময় দ্বিতীয় তলায় ৪টি বিকট শব্দ হয়। আমি দ্বিতীয় তলায় গিয়ে আমার বেডরুমে গ্লাস ভাঙ্গা ও ৪টি ছিদ্র দেখতে পাই। সাথে সাথে তিনি পুলিশকে খবর দেন। পুলিশ গিয়ে বাড়ি পরিদর্শন করে। এ ঘটনার পর ওই ব্যবসায়ী ও তার পরিবার আতঙ্কে আছেন বলে জানান।
এ বিষয়ে কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রিয়াদ মাহমুদ জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তবে এটি গুলি না কি গুলতি দিয়ে আঘাত করা হয়েছে সেটি তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান তিনি। #
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:আন্তর্জাতিক অণুজীব দিবস-২০২৬ উপলক্ষে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) মাসব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগের...
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি “মেধা ও মননে বিকশিত হোক আজকের সমাজ, ভবিষ্যতের পৃথিবী”—এই স্লোগানকে ধারণ করে আবদুল গনি স্মৃতি পাঠাগারের...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!