- প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২৬ ০৩:৩৪ পিএম
গোপালগঞ্জে ব্রি ১০৮ ধানের ফসল কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে বাংলাদেশ ধানগবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত ব্রি ধান-১০৮ এর ফসল কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলার বোড়াশী দক্ষিণপাড়া গ্রামের কৃষক রবীন্দ্রনাথ বিশ্বাসের জমিতে উৎপাদিত ব্রি-১০৮ জাতের ধান কেটে পরিমাপ করে মাঠ দিবস পালন করা হয়|
শনিবার (২৫ এপ্রিল) বিকালে গোপালগঞ্জ সদর উপজেলার বোড়াশী ইউনিয়নের বোড়াশী দক্ষিণপাড়া গ্রামে অনুষ্ঠিত এ মাঠ দিবসে প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জে বাংলাদেশ ধানগবেষণা ইনস্টিটিউটের পরিচালক (গবেষণা) ড. মো: রফিকুল ইসলাম|
ব্রি-গোপালগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের প্রধান ও চিফ সাইন্টিফিক কর্মকর্তা ড. আমিনা খাতুনের সভাপতিত্বে এবং বৈজ্ঞানিক সহকারী মো: আব্দুল্লাহ আল মোমিনের সঞ্চালনায় মাঠ দিবসে ব্রি’ গোপালগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের সিনিয়র সাইন্টিফিক কর্মকর্তা ড. মো: রোমেল বিশ্বাস, ডা. মো: হুমায়োন কবির, সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাফরোজা আক্তার, উপ-সহকারী কৃষি কর্মকর্তা বিনোদিনী সিকদার, কৃষক রবীন্দ্রনাথ বিশ্বাসসহ আরো অনেকে বক্তব্য রাখেন|
অনুষ্ঠানে বক্তারা বলেন, গোপালগঞ্জে প্রতি শতাংশে এ জাতের ধান প্রায় ৩৭ কেজি ফলন দিয়েছে| রবীন্দ্রনাথ বিশ্বাসের ৫২ শতাংশের ১ বিঘা জমিতে ব্রি ১০৮ ধান ৪৮ মনেরও বেশি ফলন দিয়েছে| অধিক ফলন ও বাজারে এ ধানের ভাল দাম রয়েছে| তাই এ জাতের ধান চাষ লাভজনক| এটি আমাদের কৃষির জন্য সুখবর| #
এই বিভাগের আরো খবর
-
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও টেকসই জীবিকা উন্নয়নের লক্ষ্যে বরিশালের মেহেন্দিগঞ্জে জলবায়ু সহনশীল আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে...
-
রোকাইয়া,যবিপ্রবি প্রতিনিধি:সারা দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে আয়োজিত রাজধানীর নভোথিয়েটারে তিন দিনব্যাপী (১২-১৪ সেপ্টেম্বর) জাতীয় পর্যায়ের ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!