- প্রকাশিত: ৭ সেপ্টেম্বর ২০২৫ ০৪:০৫ পিএম
গোপালগঞ্জে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ক্যাম্প অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এসময় বিনামূল্যে ঔষধ ও চশমা বিতরণ করা হয়।
ব্রাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচির আওতায় এ সেবা প্রদান করা হয়।
“দৃষ্টি ফিরে পাওয়ার পথ, গ্রামীণ চক্ষু সেবার উদ্যোগ” এ শ্লোগান নিয়ে আজ রবিবার (০৭ সেপ্টেম্বর) দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার মধুমতি বাজারে ব্রাক কায্যালয়ে অনুষ্ঠিত এ মেডিকেল ক্যাম্পের উদ্ভোধন করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজ বাবলী শবনম।
এসময়্ ব্রাকের আঞ্চলিক ব্যবস্থাপক, মোঃ আব্দুর রহমান, সাউথ ডিভিশনের ডিভিশনাল কোঅর্ডিনেটর মোঃ জামির আলী, জেলা সমন্বয়ক মোঃ আব্দুল্লাহ আল ফারুক, এলাকা ব্যবস্থাপক মোঃ শফিউর রহমান খান, রিজিওনাল কো-অর্ডিনেটর মোঃ আব্দুর রশীদসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দিনব্যাপী এ চক্ষু পরীক্ষা ক্যাম্প কয়েকটি গ্রামের সহস্রাধিক চক্ষু রোগীকে চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেন। পরে তাদেরকে বিনামূল্যে চশমা ও ঔষধ বিতরণ করা হয়। এছাড়া যাদের চোখে ছানি রয়েছে তাদেরকে বিনামূল্যে অপারেশন করা হবে।
ব্রাকের আঞ্চলিক ব্যবস্থাপক, মোঃ আব্দুর রহমান বলেন, প্রান্তিক জনগোষ্ঠার যারা অবহেলিত, যারা দারিদ্র সীমার নিচে বসবাস করে তাদের এ বিনামূল্যে চক্ষু সেবা দেয়া হচ্ছে। এ ক্যাস্পে ১ হাজার জনকে বিনামূল্যে সেবা দেয়া হবে। এছাড়া তাদের চশমা ও ঔষধ বিনামূল্যে প্রদান করার পাশাপশি অপারেশন করে দেয়ার ব্যবস্তা করা হবে। #
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপায় আগামী ২৫ মার্চ ‘গণহত্যা দিবস’ এবং ২৬ মার্চ ‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬’ যথাযোগ্য...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!