- প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৫৯ এএম
গোপালগঞ্জে বাস চাপায় নারী নিহত, ১ ঘন্টা ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে যাত্রীবাহী বাসের চাপায় অজ্ঞাতনামা (৬৫) এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনায় এক ঘন্টা ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে রাখে উত্তেজিত জনতা।
আজ শনিবার (২১ ফেব্রয়ারী) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার ডুমদিয়ায় এ দূর্ঘটনা ঘটে।
গোপালগঞ্জ ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) নৃপেন বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপালগঞ্জ সদর উপজেলার ডুমদিয়ায় এলাকায় ঢাকা-খুলনা মহাসড়ক পার হচ্ছিলেন ওই বৃদ্ধা। এসময় টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস ওই বৃদ্ধাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
এসময় উত্তেজিত এলাকাবাসী ওই স্থানে ব্যারিকেড দিয়ে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। এতে মহাসড়ক দিয়ে যান চলাচল বন্ধ হয়ে গেলে দুই পাশে অসংখ্য যানবাহন আটকা পড়ে। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে অবরোধ তুলে দিলে মহাসড়ক দিয়ে যান চলাচল স্বাভাবিক হয়।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:আন্তর্জাতিক অণুজীব দিবস-২০২৬ উপলক্ষে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) মাসব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগের...
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি “মেধা ও মননে বিকশিত হোক আজকের সমাজ, ভবিষ্যতের পৃথিবী”—এই স্লোগানকে ধারণ করে আবদুল গনি স্মৃতি পাঠাগারের...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!