শিরোনামঃ

গোপালগঞ্জে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত



নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিস এ সভার আয়োজন করে।


আজ সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো: আরিফ-উজ-জামানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শোভন সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রুলি বিশ্বাস, জেলা তথ্য কর্মকর্তা বেনজির আহমেদসহ সরকারি দপ্তরের কর্মকর্তারা ও জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


আলোচনা সভায় বক্তারা, ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চিত করন: অপতথ্য রোধে তথ্য অধিকারের ভূমিকা তথ্য অধিকার আইনসহ নানা দিক তুলে ধরেন। #

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?