- প্রকাশিত: ২৪ মার্চ ২০২৬ ০৮:১১ পিএম
গোপালগঞ্জে আগুন নিভাতে গিয়ে বিদ্যুতস্পৃষ্টে যুবক নিহত
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুন নিভাতে গিয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়ে ইমরান মোল্যা (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে গোপালগঞ্জ শহরতলীর লতিফপুর ইউনিয়নের চরমানিকদাহ গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ইমরান মোল্যা গোপালগঞ্জ শহরতলীর লতিফপুর ইউনিয়নের চরমানিকদাহ গ্রামের মহসিন মোল্যার ছেলে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানাগেছে, চরমানিকদাহ গ্রামের চাচাতো ভাই পলু মোল্যার বাড়ীতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। পরে খবর পেয়ে চাচাতো ভাই ইমরান মোল্যা আগুন নিভাতে ওই বাড়ীতে যায়। এ সময় সে একটি লাঠি দিয়ে মিটার থেকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে সে বিদ্যুতায়ত হয়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হলেও আগুনে বসত ঘরের কিছু অংশ পুড়ে গিয়ে ক্ষয়ক্ষতি হয়। #
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!