- প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ০৬:৪০ পিএম
গোপালগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে নিহত-১, আহত-১৪
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের মুকসুদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘের্ষে নিলু মুন্সী (৫০) ব্যক্তি নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো ১৪ জন।
আজ সোমবার (২৩ ফেব্রুয়ারী) দুপুরে মুকসুদপুর উপজেলার কমলাপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন সংঘর্ষে নিহত হবার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতের নিলু মুন্সী মুকসুদপুর উপজেলার কমলাপুর গ্রামের আনোয়ার মুন্সীর ছেলে।
মুকসুদপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে কমলাপুর গ্রামে আনোয়ার মুন্সী গ্রুপ ও নূর ইসলাম গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল।
এর জের ধরে দুপুরে দুই পক্ষ দেশীয় অস্ত্রে-সস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। ঘন্টাব্যাপী ধরে চলা এ সংঘর্ষে উভয় পক্ষের নারীসহ অন্ততঃ ১৫জন আহত হন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
সংঘর্ষে আহতদের প্রথমে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখান থেকে মারাত্মক আহত নিলু মুন্সী (৫০), তার স্ত্রী রুপা বেগম (৪০), তার অপর আহত ভাই মিলন মুন্সী (৫২), দুলাল মুন্সীকে (৪০) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিতসার জন্য নেয়া হলে সেখানে নিলু মুন্সীকে কর্তব্যরতঃ চিকিৎসক মৃত ঘোষনা করেন। অপর পক্ষের নূর ইসলামকে মুকসুদপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং অন্যদেরকে মুকসুদপুর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
ওসি আরো বলেন, এলাকার শান্তিশৃংখলা বজায় রাখতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে। ঘটনাস্থলে পুলিশের পাশাপাশি সেনা ও র্যাব সদস্যরা উপস্থিত রয়েছেন। #
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী,প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা উপজেলার চর কাজল ইউনিয়নে বৃষ্টিতে মাছের ঘের তলিয়ে যাওয়ায় পানি নামাতে স্কুলের মাঠ কেটে ‘ক্যানেল’...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধমূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে| গোপালগঞ্জ ওয়াই ডাব্লিউ সি এ রাইজআপ প্রকল্প-৫ এর আয়োজনে এ...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!