- প্রকাশিত: ৯ আগস্ট ২০২৬ ০৬:৫৯ পিএম
গোপালগঞ্জে আবারো ৬ আ’লীগ ও যুবলীগ নেতার পদত্যাগ
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের মুকসুদপুরে এবার কায্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতি ও পদ পদবী থেকে পদত্যাগ করেছেন আওয়ামী লীগ ও যুবলীগের ৬ নেতা।
শনিবার (০৮ আগস্ট) সন্ধ্যায় মুকসুদপুর উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তারা পদত্যাগের ঘোষনা দেন।
মুকসুদপুর পৌর আওয়ামী লীগের ১নং ওয়ার্ডের যুগ্ম সাধারন সম্পাদক মোঃ জুলকার মোল্লা, বহুগ্রাম ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সুকদেব রায়, বহুগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মহিতোষ বাড়ৈ, কাশালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক রমেন্দ্রনাথ টিকাদার, সদস্য মৃনাল কান্তি সরকার এবং একই ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল টিকাদার।
পদত্যাগকারী নেতা জুলকার মোল্লা তার লিখিত বক্তব্যে বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের বিগত বিভিন্ন কর্মকান্ড, নীতি রাষ্ট্রবিরোধী কর্মকান্ডের সাথে আমার আদর্শ নীতি ও ব্যক্তিগত বিশ্বাসের অসামঞ্জস্য দেখা দিয়েছে। তাই আমি আওয়ামী লীগের উক্ত পদ থেকে পদত্যাগ করলাম। এখন থেকে আমার সাথে আওয়ামী লীগের আর কোন সম্পর্ক নেই, ভবিষ্যতেও থাকবে না।
অপরদিকে, এক সঙ্গে পদত্যাগকারী ৫ নেতা লিখিত বক্তব্যে বলেন, আমরা আওয়ামী লীগ ও যুবলীগের বিভিন্ন পদে দায়িত্বরত ছিলাম। কিন্তু আওয়ামী লীগের বিগত বিভিন্ন কর্মকান্ড, নীতি রাষ্ট্রবিরোধী কর্মকান্ডের সাথে আমাদের আদর্শ নীতি ও ব্যক্তিগত বিশ্বাসের অসামঞ্জস্য দেখা দিয়েছে। তাই আমরা আওয়ামী লীগ ও যুবলীগের পদ ও কর্মকান্ড থেকে পদত্যাগ করছি। #
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা পৌরসভার ত নম্বর ওয়াডের শান্তিবাগ রোডের কলাবাগান এলাকায় গভীর রাতে টিনের বেড়া কেটে একটি...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!