- প্রকাশিত: ৮ জুলাই ২০২৫ ০৩:১৪ পিএম
গোপালগঞ্জে ৬ দফা দাবীতে স্বাস্থ্য কর্মীদের অবস্থান কর্মসূচী পালন
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : বৃষ্টি উপেক্ষা করেই গোপালগঞ্জে স্বাস্থ্য অধিদপ্তরের প্রস্তাবিত মাঠ পর্যায়ে কর্মরত স্বাস্থ্য সহকারীদের নিয়োগবিধি সংশোধনপূর্বক ০৬ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে স্বাস্থ্য সহকারীরা। বাংলাদেশ হেলথ এ্যাসিসট্যান্ড এসোসিয়েশন গোপালগঞ্জ জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
আজ মঙ্গলবার (০৮ জুলাই) সকাল ৮ টার দিকে বৃষ্টি উপেক্ষা করেই গোপালগঞ্জ সিভিল সার্জনের কায্যালয়ের সামনে অবস্থান নেন স্বাস্থ্য সহকারীরা। পরে সেখানে অবস্থান নিয়ে বেলা ১১ টা পযর্ন্ত কর্মসূচী পালন করে তারা। অবস্থান কর্মসূচী চলাকালে বাংলাদেশ হেলথ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন জেলা শাখার সভাপতি হাফিজুর রহমান, সদর উপজেলা শাখার সভাপতি মো: কামাল হোসেন, স্বাস্থ্য সহকারী রবিউল ইসলাম, মোর্শেদুল আলম, সুলতানা পারভীন কচি বক্তব্য রাখেন।
বাংলাদেশ হেলথ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন জেলা শাখার সভাপতি হাফিজুর রহমান বলেন, আমরা প্রায় ২৫ বছর ধরে বিভিন্ন সময় আন্দোলন করে আসছি। কিন্তু আমাদের দাবী না মেনে শুধু আশ্বাস দেয়া হচ্ছে। যারা পশুকে টিকা দেন তারাও টেকনিক্যান পদময্যাদা পেয়েছেন। অথচ আমরা একটি শিশুকে যত্নসহকারে টিকা দিলেও কোন ময্যাদা পাইনি। যারা পশুকে টিকা দেন তারাও টেকনিক্যান পদময্যাদা পেয়েছেন। অথচ আমরা একটি শিশুকে যত্নসহকারে টিকা দিলেও কোন ময্যাদা পাইনি। আশা করবো আমাদের দাবী সরকার মেনে নিবে। আমাদের দাবি মানা না হলে আগামীতে কঠোর কর্মসূচী ঘোষনা করা হবে।
স্বাস্থ্য সহকারীদের ৬ দফা দাবিগুলো হলো, (১) নিয়োগবিধি সংশোধন করে স্নাতক বা সমমান এবং ১৪তম গ্রেড দেওয়া (২) ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণ সনদ প্রাপ্তদের ১১তম গ্রেড প্রদানসহ টেকনিক্যাল পদমর্যাদা প্রদান (৩) পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড নিশ্চিত করতে হবে (৪) স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য পরিদর্শকেরা পূর্বের নিয়োগ বিধি দ্বারা নিয়োগপ্রাপ্ত হলেও সবাইকে প্রশিক্ষণবিহীন স্নাতক পাস স্কেলে আত্তীকরণ করতে হবে (৫) বেতন স্কেল উন্নতি/পুনর্নির্ধারণের পূর্বে স্বাস্থ্য সহকারী/সহকারী স্বাস্থ্য পরিদর্শক/স্বাস্থ্য পরিদর্শকেরা যত সংখ্যক টাইম স্কেল (১/২/৩ টি)/ উচ্চতর স্কেল (১/২ প্রাপ্ত/প্রাপ্ত হয়েছেন তা উন্নীত পুনর্নির্ধারিত বেতন স্কেলের সঙ্গে যোগ করতে হবে এবং (৬) পূর্বে ইন সার্ভিস ডিপ্লোমা (এসআইটি) কোর্স সম্পন্নকারী স্বাস্থ্য সহকারী/সহকারী স্বাস্থ্য পরিদর্শক/স্বাস্থ্য পরিদর্শকেরা ডিপ্লোমা সম্পন্নকারী সমমান হিসেবে গণ্য করতে হবে। #
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা পৌরসভার ৪নং ওয়ার্ডের এক করুণ চিত্র দৃষ্টিগোচর হয়েছে আমাদের। জরাজীর্ণ ও ছোট্ট একটি ঘরে...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ৯৭ বছর বয়সী এক বৃদ্ধ পিতার ভরণপোষণ না দেওয়া এবং শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে...
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরকাজল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের জিনতলা স্লুইসগেট এলাকায় চলাচলের একমাত্র রাস্তা বন্ধ করে...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসন ও বিন বিভাগ যৌথভাবে...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!