- প্রকাশিত: ২৮ জুন ২০২৫ ১০:৪৭ পিএম
গোপালগঞ্জে ৫ হাজার ৮৫৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কাশিয়ানীতে বাসে তল্লাশী চালিয়ে ৫ হাজার ৮৫৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৬।
আজ শনিবার (২৮ জুন) সন্ধ্যায় কাশিয়ানী উপজেলার কালনার মধুমতি সেতুর টোল প্লাজায় এ অভিযান চালানো হয়।
র্যাব-৬ এর ভাটিয়াপাড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এস এম রেজাউল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃত মাদব ব্রবসায়ী হলেন, কক্সবাজার জেলার বাসু থানার দারিয়াদিঘি গ্রামের নুরুল কবিরের ছেলে চালিয়ে আরিফুল্লাহ (২২)।
অতিরিক্ত পুলিশ সুপার এস এম রেজাউল হক জানান, একটি বাসে করে ইয়াবার একটি চালান পাচার হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬ এর একটি দল কাশিয়ানী উপজেলার কালনার মধুমতি সেতুর টোল প্লাজায় অবস্থা্ন নেয়।
এসময় ঢাকা থেকে যশোরগামী “নড়াইল এক্সপ্রেস” (ঢাকা মেট্রো-ব ১৩-২৬১০) এর একটি যাত্রীবাহি বাসে তল্লাশি চালিয়ে বাসযাত্রী আরিফুল্লাহকে আটক করে। পরে তার সাথে থাকা ব্যাগ তল্লাশী চালিয়ে ৫হাজার ৮৫৫ পিস ইয়াবা উদ্ধার করে।
তিনি আরো জানান, এ ঘটনায় গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করাসহ মামলা দায়ের প্রস্তুতি চলছে। #
এই বিভাগের আরো খবর
-
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও টেকসই জীবিকা উন্নয়নের লক্ষ্যে বরিশালের মেহেন্দিগঞ্জে জলবায়ু সহনশীল আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে...
-
রোকাইয়া,যবিপ্রবি প্রতিনিধি:সারা দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে আয়োজিত রাজধানীর নভোথিয়েটারে তিন দিনব্যাপী (১২-১৪ সেপ্টেম্বর) জাতীয় পর্যায়ের ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!