শিরোনামঃ

গোপালগঞ্জে ২৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আপন ২ ভাই আটক



নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের পৃথকস্থানে অভিযান চালিয়ে ২৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আপন দুই ভাইকে আটক করেছে র‌্যাব-৬ ভাটিয়াপাড়া ক্যাম্প।


আজ মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারী) বিকালে কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া ও সদর উপজেলার ঘোনাপাড়া থেকে গাঁজসহ এদের আটক করা হয়।


আটককৃতরা হলো-বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার উত্তর ফুলহাতা বহরবুনিয়া গ্রামের মিলন তালুকদারের ছেলে ইব্রাহিম তালুকদার ও তার আপন ভাই নয়ন তালুকদার।


র‌্যাব-৬ ভাটিয়াপাড়া ক্যাম্প জানায়, মাদক চোরাচালান করা হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে ভাটিয়াপাড়া এলাকায় অবস্থান নেয় র‌্যাব-৬ এর একটি দল। এসময় দোলা পরিবহনে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী ইব্রাহিম তালুকদারকে আটক করা হয়। পরে তার কাছে থাকা একটি ড্রামের ভিতর থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।


অপরদিকে, একই সংবাদের ভিত্তিতে সদর উপজেলার ঘোনাপাড়া এলাকায় ইমাদ পরিবহনের একটি বাসে তল্লাসী চালিয়ে মাদক ব্যবসায়ী নয়ন তালুকদারকে আটক করা হয়। পরে তার কাছে থাকা একটি ড্রামের ভিতর থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।


র‌্যাব-৬ আরো জানান, এ ঘটনায় কাশিয়ানী ও সদর থানায় মামলা দায়েরে পর আসামীদের হস্তান্তর করা হবে। #

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?