শিরোনামঃ

গোপালগঞ্জে ১৪ কেজি গাঁজা ও মাইক্রোবাসসহ দুই মাদক ব্যবসায়ী আটক


নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের মুকসুদপুরে অভিযান চালিয়ে ১৪ কেজি গাঁজা ও মাইক্রোবাসসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৬।


বুধবার (০২ নভেম্বর) রাতে মুকসুদপুর উপজেলার বাটিকামারী বাজার এলাকায় অভিযান চালিয়ে এদের আটক করা হয়।


আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন- গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার আকদিয়া গ্রামের লাল মিয়া শেখের ছেলে হাসমত আলী শেখ (৭৯) ও ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার কসবা গ্রামের শাহিন মিয়ার ছেলে মাহবুবুর রহমান (২৫)।


আজ বৃহস্পতিবার (০৩ নভেম্বর) দুপুরে সকালে র্যাব-৬ ভাটিয়াপাড়া ক্যাম্প থেকে প্রেরিতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।


প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাদক বেচাকেনা হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। এসময় ১৪ কেজি গাঁজাসহ মোঃ মাহাবুর রহমান (২৫) ও হাসমত আলী শেখকে (৭১) আটক করা হয়। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি নোহা মাইক্রোবাস জব্দ করা হয়। 


এতে আরো বলা হয়, এব্যাপরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আসামীদের মুকসুদপুর থানায় হস্তান্তর করা হয়েছে। #

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?