- প্রকাশিত: ১৯ আগস্ট ২০২৬ ০৫:৩৬ পিএম
গোপালগঞ্জে ১০ লক্ষ টাকার মূল্যের অবৈধ ও নিষিদ্ধ চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কোটালীপাড়ায় অভিযান চালিয়ে বিভিন্ন বিল থেকে প্রায় ১০ লক্ষ টাকার মূল্যের অবৈধ ও নিষিদ্ধ চায়না দুয়ারী জাল উদ্ধার করা হয়েছে। পরে তা আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
আজ বুধবার (১৯ আগষ্ট) আজ কোটালীপাড়ার পিঞ্জুরি ইউনিয়নের বিভিন্ন বিলে এ অভিযান চালায় উপজেলা মৎস্য বিভাগ।
কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের বিচারক সাগুফতা হক জানান, কোটালীপাড়া উপজেলার বিভিন্ন বিলে অবৈধ ও নিষিদ্ধ চায়না দুয়ারী জাল দিয়ে মাছ শিকার করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে পিঞ্জুরি ইউনিয়নের বিভিন্ন বিলে অভিযান চালানো হয়। এসময় ওইসব বিল থেকে প্রায় ১০ লক্ষ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল উদ্ধার করে উপজেলা পরিষদে আনা হয়। পরে সেখানে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। #
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জ আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। জেলা স্বেচ্ছাসেবক...
-
কামরুল সিকদার ভোলা জেলা প্রতিনিধি॥ মাত্র ৩২বছর বয়স। যে বয়সে একজন তরুণের স্বপ্ন থাকার কথা সংসার,পরিবার আর ভবিষ্য নিয়ে- ঠিক...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!