- প্রকাশিত: ১১ জুলাই ২০২৬ ০৩:৫৯ পিএম
গোপালগঞ্জ অপরিকল্পিত শহর, পরিকল্পিত কোন ড্রেনেজ ব্যবস্থা নেই, রাস্তা নেই-সাংসদ ডা: কে এম বাবর
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জ-০২ আসনের সংসদ সদস্য ডা: কে এম বাবর বলেছেন, আমাদের গোপালগঞ্জ অপরিকল্পিত শহর। পরিকল্পিত কোন ড্রেনেজ ব্যবস্থা নেই, রাস্তা নেই। গত কয়েকদিন ধরে গোপারগঞ্জে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির ফলে গোপালগঞ্জ পৌর এলাকার অধিকাঙশ জায়গায় জলাবদ্ধতা হয়েছে। এ কারনে আমি সরেজমিনে পরিদর্শনে আসলাম।
আজ শনিবার (১১ জুলাই) সকালে গোপালগঞ্জ পৌর এলাকার ৭নং ওয়ার্ড পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
সংসদ সদস্য আরো বলেন, আগামীতে আমাদের যে বাজেট আসবে সেই বাজেট দিয়ে কাজ করা হবে। আমরা চাই একটি পরিকল্পিত নগর গড়ে তুলতে।
জলাবদ্ধতা কমাতে খালে জমে থাকা আবর্জনার দ্রুত পরিস্কার করা হবে। বিগত সরকারের আমলে কোটি কোটি টাকা বরাদ্দ আসলেও তার সঠিক ব্যয় না করে আত্মসাত করা হয়েছে। তিনি দ্রুত এসব বাঁধ অপসারণ এবং খাল পরিষ্কারের উদ্যোগ নিতে পৌরসভার সচিবকে নির্দেশ দেন এবং এক দিনের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দায়িত্ব দেন।
এর আগে নেতাকর্মীদের সাথে নিয়ে গোপালগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডে যান সংসদ সদস্য ডা: কে এম বাবর। এসময় তিনি পায়ে হেঁটে বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। এসময় স্থানীয় অবকাঠামোর দুরবস্থার বিষয়টিও তুলে ধরেন বাসিন্দারা। কোথাও ড্রেন থাকলেও রাস্তা নেই, আবার কোথাও রাস্তা থাকলেও ড্রেন নেই। এছাড়া অনেক সড়ক এখনো মাটির কাঁচা অথবা ইটের তৈরি হওয়ায় সামান্য কৃষ্টিতে সাধারণ মানুষের চলাচলে দুর্ভোগ সৃষ্টি হয়। এসময় তারা সাথে নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। #
এই বিভাগের আরো খবর
-
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও টেকসই জীবিকা উন্নয়নের লক্ষ্যে বরিশালের মেহেন্দিগঞ্জে জলবায়ু সহনশীল আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে...
-
রোকাইয়া,যবিপ্রবি প্রতিনিধি:সারা দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে আয়োজিত রাজধানীর নভোথিয়েটারে তিন দিনব্যাপী (১২-১৪ সেপ্টেম্বর) জাতীয় পর্যায়ের ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!