- প্রকাশিত: ২৯ আগস্ট ২০২৬ ০৬:১১ পিএম
গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে।
আজ শনিবার দুপুরে জেলা আইনজীবী সমিতি চত্বরে ৬ তলা বিশিষ্ট নতুন ভবনের ভিত্তিপ্রস্তরের উদ্বোধন করেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান মোল্লা। এ সময় গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর এবং গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী উপস্থিত ছিলেন।
জেলা আইনজীবী সমিতির সভাপতি কাজী আবুল খায়ের-এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ সামছুল হক, গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক শরীফ রফিকুজ্জামান, জেলা আইনজীবী সমিতির সম্পাদক এম এ আলম সেলিম বক্তব্য রাখেন।
উদ্বোধন শেষে জেলা আইনজীবী সমিতি আয়োজিত আলোচনা সভায় অতিথিবৃন্দ বক্তব্য রাখেন। এসময় গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ, আইনজীবী ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
নতুন ৬তলা বিশিষ্ট ভবনটি নির্মাণ হলে গোপালগঞ্জের আইনজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হবে। অনুষ্ঠানে বক্তারা আইনজীবীদের পেশাগত কার্যক্রম আরও গতিশীল ও সুষ্ঠুভাবে পরিচালনার ক্ষেত্রে নতুন ভবনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে গোপালগঞ্জ-০১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম বলেন, একজন বিচারক ও একজন আইনজীবী চাইলে একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সব সময় আইনের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন। চিকিতসার কারনে তিনি লন্ডনে তার ছেলের কাছে অবস্থান করছিলেন। মামলার রায় হবে জেনে এক সপ্তাহ আগে দেশে ফিরেছিলেন, কোর্টে হাজিরা দিয়েছিলেন। বিচারকদের হাতপা বাঁধা থাকে এটি আমরা জানতাম না, যদি ৫আগস্ট না ঘটতো। ৫ আগস্টের পর বিচারকরা, আইনজীবীরা স্বাভাবিকভাবে কথা বলতে পারেন।
একই অনুষ্ঠানে গোপালগঞ্জ-০২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর বলেন, বিএনপি যা করছে গোপালগঞ্জে ইতিহাস সুষ্টি করছে। বিগত আমলগুলোতে আপনার এসব পাননি। গোপালগঞ্জে ভাল চিকিসা করা যায় না। কেন যায় না, আচ্ছা করলে সব কিছুই সম্ভব ছিলো। গোপালগঞ্জে আইনজীবীদের বসার জায়গা নেই। এই ভবন আইনজীবীদের বসার জায়গা তৈরী করে দিবে।
গোপালগঞ্জ-০২ আসনের সংসদ সদস্য এস এম জিলানী বলেন, আমি এই গোপালগঞ্জ আদালতে অনেকবার এসেছি। অনেক মিথ্যা মামলায় হাজিরা দিতে এসেছি। গোপালগঞ্জে আইনজীবীদের পুরোনো ভবনে কষ্ট করে বসতে হয়। এখানে একটি ভবন আগের সরকার করতে পারতেন, কিন্তু করেনি। আমরা সেটা করে দিচ্ছি। #
এই বিভাগের আরো খবর
-
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও টেকসই জীবিকা উন্নয়নের লক্ষ্যে বরিশালের মেহেন্দিগঞ্জে জলবায়ু সহনশীল আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে...
-
রোকাইয়া,যবিপ্রবি প্রতিনিধি:সারা দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে আয়োজিত রাজধানীর নভোথিয়েটারে তিন দিনব্যাপী (১২-১৪ সেপ্টেম্বর) জাতীয় পর্যায়ের ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!