- প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৫ ০৯:৩১ পিএম
গোগায় বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত
আব্দুল্লাহ জেলা প্রতিনিধি :যশোরের
শার্শা উপজেলার গোগা ইউনিয়নে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
২৬ অক্টোবর ররিবার গোগা ইউনিয়ন দারুস সালাম হাপিজিয়া নৃরানী ও কওমী মাদ্রাসার মাঠে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মোঃ মফিকুল হাসান তৃপ্তি।
সভায় সভাপতিত্ব করেন গোগা ইউনিয়নের মোঃ সরোয়ার মোল্লা এবং সঞ্চালনা করেন মোঃ হামিদ সর্দার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোঃ তাজ উদ্দিন, যুগ্ম সম্পাদক কুদ্দুস আলী বিশ্বাস, আইনবিষয়ক সম্পাদক মোঃ মশিয়ার রহমান এবং তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ আতাউর রহমান আতা।
এছাড়াও উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি মোঃ সাহাবুদ্দিন, সহ-সভাপতি সাহাদুর রহমান, জয়েন্ট সেক্রেটারি মোঃ রেজাউল করিম,
যশোর জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ ইমদাদুল হক, শার্শা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আল মামুন বাবলু,
বাগআচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান মিঠু ও সংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর কবির, কাইবা ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম।
পুটখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মফিজুর রহমান ও যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ওলিয়ার রহমানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বক্তারা বলেন, তৃপ্তি সাহেবের নেতৃত্বে তৃণমূল পর্যায়ে দলের কার্যক্রম আরও গতিশীল হয়েছে। সংগঠনকে আরও শক্তিশালী করতে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
এ সময় তৃপ্তি সাহেব বলেন, গত ১৭ বছর এই এলাকায় মানুষ চাকরি ও চিকিৎসা থেকে বঞ্চিত ছিলো— ভবিষ্যতে সেই ঘাটতি পূরণ করা হবে। মানুষের অধিকার ও সুযোগ ফিরিয়ে দিতে বিএনপি জনগণের পাশে আছে এবং থাকবে।
এই বিভাগের আরো খবর
-
বাকেরগঞ্জ প্রতিনিধি : বরিশালের বাকেরগঞ্জ উপজেলার আউলিয়াপুর নামক স্থানে (বরিশাল-কুয়াকাটা মহাসড়কে) ট্রাক চাপায় নবীন হালদার (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জ সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগের রাজনীতি থেকে সড়ে দাঁড়িয়ে পদ পদবী থেকে পদত্যাগ করেছেন ৬...
-
স্টাফ রিপোর্টারঃরূপান্তর আস্থা প্রকল্পের আওতায় বরগুনা জেলা নাগরিক প্ল্যাটফর্মের ত্রৈমাসিক সভা আজ শনিবার (০৬ ডিসেম্বর ২০২৫) সকাল ১০টায় বরগুনা প্রেসক্লাব...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!