- প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০২৫ ০৭:২২ পিএম
গোবিপ্রবিতে দুই বিভাগের সংঘর্ষ, সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা।
আব্দুল্লাহ আর রাফি, গোবিপ্রবি প্রতিনিধি :গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবির) রাষ্ট্রবিজ্ঞান ও একাউন্টিং বিভাগের সংঘর্ষের সময় পেশাগত দায়িত্ব পালনকালে দৈনিক কালবেলার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ও গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির দপ্তর সম্পাদক মাহমুদুল হাসান হামলা ও হেনস্তার শিকার হয়েছেন।
গতকাল (২৫ ডিসেম্বর) রাত ১০টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ হাদী চত্বরের সামনে এই ঘটনা ঘটে। দুই গ্রুপের সংঘর্ষ চলাকালীন সময়ে মাহমুদুল হাসান ঘটনার ভিডিও চিত্র ধারণ করতে গেলে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শেখ হামজাসহ কয়েকজন তার ওপর হামলা করে। এসময় তারা মাহমুদুল হাসানকে অকথ্য ভাষায় গালিগালাজ এবং ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করে।
এদিকে, একাধিক শিক্ষার্থীর তথ্য অনুযায়ী, এক নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত করাকে কেন্দ্র করে দুই বিভাগ তর্কে জড়ায়। পরবর্তীতে তা সংঘর্ষে রূপ নেয়। এসময় রাষ্ট্র বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের হামলায় গুরুতর আহত হন একাউন্টিং বিভাগের স্নাতক পর্যায়ের শিক্ষার্থী সজীব চন্দ্র দাস। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক এক্সরে রিপোর্ট পর্যবেক্ষণ করে জানান তার হাতের হাড়ে ফাটল ধরেছে। পরবর্তীতে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে, সহকারী প্রক্টর আরিফুল ইসলাম বলেন," সাংবাদিককে হেনস্তার বিষয়টি আমরা অবগত হয়েছি। সাংবাদিকদের পক্ষ থেকে অভিযোগ দেওয়া হয়েছে। এবিষয়ে আমরা তদন্ত সাপেক্ষ ব্যবস্থা নিব। ইতোমধ্যে দুপক্ষের সংঘর্ষ থামিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। এছাড়া এ ঘটনায় আহত শিক্ষার্থীর চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। আগামীকাল দুই বিভাগের অভিযোগের ভিত্তিতে সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার নিশ্চিত করা হবে। "
এই বিভাগের আরো খবর
-
বীর মুক্তিযোদ্ধা ও শিক্ষাবিদ অধ্যক্ষ মো. বেলায়েত হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী বৃহস্পতিবার। এ উপলক্ষে বরিশালে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে বেলায়েত...
-
শতাধিক ব্যক্তিকে গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ জিয়াউল আহসান‘র বিরুদ্ধে। আছে মানবতাবিরোধী অপরাধের একাধিক মামলা। সেনাবাহিনী থেকে হারিয়েছেন চাকরিও। কার্যক্রম...
-
বরিশাল বিভাগে ৪র্থ, ৫ম ও ৬ষ্ঠ ব্যাচের প্রশিক্ষণার্থীদের নিয়ে Career & Success Story Sharing Session অনুষ্ঠিতনিজস্ব প্রতিবেদক:ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : ২০২৩ সালের পর দীর্ঘ বিরতি শেষে আবারো গোপালগঞ্জ জেলা স্টেডিয়ামে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবল। ব্রাদার্স...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!