গণতন্ত্রের সংগ্রামে এনটিভির সাহসী ভূমিকার প্রশংসা মির্জা ফখরুলের, ঠাকুরগাঁওয়ে বর্ণাঢ্য আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- রিয়াজুল হক সাগর, রংপুর
- প্রকাশিত: ৩ জুলাই ২০২৬ ০৯:৫৮ পিএম
গণতন্ত্রের সংগ্রামে এনটিভির সাহসী ভূমিকার প্রশংসা মির্জা ফখরুলের, ঠাকুরগাঁওয়ে বর্ণাঢ্য আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
আলোচনা, শুভেচ্ছা বিনিময়, কেক কাটা এবং প্রাণবন্ত মিলনমেলার মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ে উদযাপিত হয়েছে দেশের অন্যতম জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, "গণতন্ত্রের সংগ্রামে এনটিভি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে চ্যানেলটি মানুষের আস্থা অর্জন করেছে এবং দায়িত্বশীল সাংবাদিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।"
শুক্রবার (৩ জুলাই) সকাল ১১টায় ঠাকুরগাঁও প্রেসক্লাবের দ্বিতীয় তলার আধুনিক ভিআইপি হলরুমে এনটিভির স্টাফ রিপোর্টার ও ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি লুৎফর রহমান মিঠু এবং এনটিভি দর্শক ফোরামের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এনটিভি দর্শক ফোরামের সভাপতি আহমেদুর রহমান কাজলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় মির্জা ফখরুল বলেন, একটি স্বাধীন, দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম শুধু সংবাদ পরিবেশনই করে না, বরং গণতন্ত্রকে সুসংহত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সত্যনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমেই গণমাধ্যম জনগণের আস্থা অর্জন করে এবং সমাজে ইতিবাচক পরিবর্তনের পথ তৈরি করে।
তিনি আরও বলেন, এনটিভি দীর্ঘদিন ধরে সংবাদ, শিক্ষা, সংস্কৃতি ও বিনোদনের সমন্বয়ে মানসম্মত অনুষ্ঠান প্রচার করে দেশের মানুষের ভালোবাসা অর্জন করেছে। ভবিষ্যতেও চ্যানেলটি একই নিষ্ঠা ও পেশাদারিত্ব বজায় রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন এনটিভির স্টাফ রিপোর্টার লুৎফর রহমান মিঠু। তিনি বলেন, সত্য, সাহস ও বস্তুনিষ্ঠতাকে ধারণ করে এনটিভি দেশের মানুষের আস্থার প্রতীক হয়ে উঠেছে। দর্শক-শ্রোতাদের ভালোবাসাই এনটিভির পথচলার সবচেয়ে বড় প্রেরণা।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেন, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তানভীর হাসান তানুসহ জেলার প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকবৃন্দ।
আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে অতিথিরা এনটিভির উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন। পরে শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
এই বিভাগের আরো খবর
-
নর্থ সাইপ্রাসে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর নিহত উজ্জল মিয়ার লাশ টাকার জন্য আটকে ছিলো ওই দেশের হাসপাতাল মর্গে। অবশেষে নর্থ...
-
তিস্তা নদীর অব্যাহত ভাঙনে রংপুরের গঙ্গাচড়া উপজেলার আলমবিদিতর ইউনিয়নের বড়াইবাড়ি-মিনা বাজার ও মিনা বাজার-কালিগঞ্জ খেয়াঘাট এলাকার দুটি গুরুত্বপূর্ণ রক্ষা বাঁধ...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!