- প্রকাশিত: ৮ আগস্ট ২০২৫ ১১:১০ পিএম
গল্লামারী মৎস খামার হস্তান্তরের দাবি: প্রধান উপদেষ্টার কাছে খুবি শিক্ষার্থীদের খোলা চিঠি
খুবি প্রতিনিধি:
খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) তীব্র আবাসন সঙ্কট নিরসনে গল্লামারী মৎস্য বীজ উৎপাদন খামার বিশ্ববিদ্যালয়ের অধীনে হস্তান্তরের দাবি জানিয়ে অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে খোলা চিঠি দিয়েছে শিক্ষার্থীরা।
শুক্রবার (৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে ‘টু ওয়ান’ নামের একটি ফেসবুক পেজে প্রকাশিত চিঠিতে বলা হয়, বর্তমানে খুবির প্রায় ৮০ শতাংশ শিক্ষার্থী আবাসন সুবিধা থেকে বঞ্চিত। ফলে দীর্ঘদিন ধরে শিক্ষার্থীরা গল্লামারীস্থ মৎস্য বীজ উৎপাদন খামারটি বিশ্ববিদ্যালয়ের কাছে হস্তান্তরের দাবি জানিয়ে আসছে।
চিঠিতে উল্লেখ করা হয়, গত ৯ মার্চ মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার খুবির প্রধান ফটক উদ্বোধনকালে শিক্ষার্থীদের দাবিকে ‘যৌক্তিক’ বলে মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন, খুলনা বিশ্ববিদ্যালয় ও মৎস্য বীজ উৎপাদন খামার উভয়ই সরকারি প্রতিষ্ঠান, তাই উভয়ের সুবিধা-অসুবিধা বিবেচনা করে আলোচনার মাধ্যমে সমাধান আসবে বলে আশা করছেন।
কিন্তু সম্প্রতি জানা গেছে, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের এক বৈঠকে খামারটি বিশ্ববিদ্যালয়ের কাছে হস্তান্তর না করার সিদ্ধান্ত হয়েছে। শিক্ষার্থীদের ভাষ্যে, এই সিদ্ধান্ত শহিদ মীর মুগ্ধের দাবি ও পূর্ব প্রতিশ্রুতির পরিপন্থী।
চিঠিতে আরও বলা হয়, খামারটি খুলনা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে বিচ্ছিন্ন ভূখণ্ড হিসেবে অবস্থান করছে, যা নিরাপত্তা, সৌন্দর্যবর্ধন এবং পরিকল্পিত অবকাঠামো উন্নয়নে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। বিশ্ববিদ্যালয়ে নতুন হল নির্মাণ ও সম্প্রসারণের জন্য ১০.৩৫ একর জমি হস্তান্তর জরুরি।
শিক্ষার্থীরা প্রধান উপদেষ্টার প্রতি অনুরোধ জানিয়ে বলেন, বিষয়টি দ্রুত বিবেচনায় নিয়ে গল্লামারী মৎস্য বীজ উৎপাদন খামার খুলনা বিশ্ববিদ্যালয়ের অধীনে হস্তান্তরের ব্যবস্থা নিতে হবে। অন্যথায় শিক্ষার্থীরা কঠোর কর্মসূচি গ্রহণ করবে।
এই বিভাগের আরো খবর
-
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও টেকসই জীবিকা উন্নয়নের লক্ষ্যে বরিশালের মেহেন্দিগঞ্জে জলবায়ু সহনশীল আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে...
-
রোকাইয়া,যবিপ্রবি প্রতিনিধি:সারা দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে আয়োজিত রাজধানীর নভোথিয়েটারে তিন দিনব্যাপী (১২-১৪ সেপ্টেম্বর) জাতীয় পর্যায়ের ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!