- প্রকাশিত: ৭ মে ২০২৬ ০২:৩০ পিএম
গলাচিপায় তরমুজ চাষ করে স্বাবলম্বী কৃষক
গলাচিপা পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপায় তরমুজ চাষ করে স্বাবলম্বী কৃষক দুলাল মৃধা।দুলাল মৃধা হচ্ছেন উপজেলার গোলখালী ইউনিয়নের চর হরিদেবপুর গ্রামের আব্দুল বারেক মৃধার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে তরমুজ চাষ, ধান চাষ করে জীবনকে বদলিয়ে দিয়েছেন। এ বিষয়ে দুলাল মৃধা বলেন, তিনি দীর্ঘ বছর ধরে সরকারি কৃষি খাস জমিতে কৃষি কাজ করে দুলাল মৃধা স্বাবলম্বী। তিনি আরো বলেন ভূমি অফিস থেকে চাষের অনুমতি পত্র নিয়ে আট একর জমিতে আট বছর যাবত কৃষি কাজ করে আসছি। এ কাজ করতে আমার প্রায় এনজিও থেকে তিন থেকে চার লক্ষ টাকা এনে ভেবিবাধ দিয়েছি। অনেক মিথ্যা মামলাও খেয়েছি। তারপরও চাষী জমি ছাড়িনি। সরকারকে প্রতিবছর সরকারি খাজনা দিয়েছি। সরকারি খাস জমিতে আমি স্বাবলম্বী। তিনি আরও বলেন,তরমুজের সময় শেষ হয়ে গেলে এই জমিতে আর কোন লোক পাওয়া যায় না জমি রক্ষণাবেক্ষণের জন্য শুধু আমি ছাড়া কাউকেই দেখা যায়না। এ বিষয়ে চর হরিদেবপুর ইউপি সদস্য দুলাল প্যাদা বলেন, সাত আট বছর যাবত কৃষক দুলাল দিনরাত পরিশ্রম করে জমিগুলো কৃষি অবাধে পরিণত করেছে।উপজেলা কৃষি কর্মকর্তা আরজু আক্তার বলেন, একজন প্রকৃত পরিশ্রমী কৃষক দুলাল মৃধা।তার ওই প্রোজেক্টের জন্য সব সময় পরামর্শ দেই।
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী,প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা উপজেলার চর কাজল ইউনিয়নে বৃষ্টিতে মাছের ঘের তলিয়ে যাওয়ায় পানি নামাতে স্কুলের মাঠ কেটে ‘ক্যানেল’...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধমূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে| গোপালগঞ্জ ওয়াই ডাব্লিউ সি এ রাইজআপ প্রকল্প-৫ এর আয়োজনে এ...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!