- প্রকাশিত: ১ সেপ্টেম্বর ২০২৬ ০৯:৩৬ এএম
গলাচিপায় যুবঅধিকার পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
সঞ্জিব দাস , গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপায় নানা আয়োজনের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে যুবঅধিকার পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা যুবঅধিকার পরিষদের আয়োজনে সোমবার বিকেল ৪টায় স্থানীয় পৌরমঞ্চে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা যুবঅধিকার পরিষদের সাবেক আহ্বায়ক মো. রাসেল প্যাদার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা গণঅধিকার পরিষদের সাবেক আহ্বায়ক মো. হাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব মো. আলতাফ হোসেন খান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. সোহরাব হোসেন মিয়া।
বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আশ্রাফুজ্জামান, কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইখতিয়ার রহমান কবির, ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সহসভাপতি আবু নাঈম, জেলা যুবঅধিকার পরিষদের সহসভাপতি মো. মহিবুল্লাহ এনিম, যুব অধিকার নেতা আবুল হোসেন প্রমুখ। সভা শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
এই বিভাগের আরো খবর
-
বিক্রম আকাশ গৌরনদী প্রতিনিধি:বরিশালের আগৈলঝাড়ায় স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে যৌতুক দাবি, শারীরিক ও মানসিক নির্যাতন এবং গর্ভের...
-
মাসুদ রেজা ফয়সাল:বরগুনার বামনা উপজেলার ২নং বামনা সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়)’ প্রকল্পের আওতায় ইউনিয়ন...
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী,প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপায় ডেঙ্গুর প্রকৃত চিত্র নিয়ে প্রশ্ন উঠেছে। সরকারি হাসপাতালের হিসাবের সঙ্গে বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারগুলোর তথ্যে দেখা...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!