- প্রকাশিত: ২ ডিসেম্বর ২০২৫ ১০:১২ এএম
গলাচিপায় টেলিভিশন জার্নালিষ্ট ফোরামের আহবায়ক কমিটি গঠন
তারিখ ঃ ০১/১২/২০২৫ ইং
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি।
পটুয়াখালীর গলাচিপায় টেলিভিশন জার্নালিষ্ট ফোরামের বর্তমান কমিটির মেয়াদ শেষ হওয়ায় আনুষ্ঠানিকভাবে বিলুপ্তি ঘোষনা করা হয়েছে। রোববার রাত ৯ টায় টেলিভিশন জার্নালিষ্ট ফোরামের অস্থায়ী কার্যালয় সিনেমা হল রোডে এ কমিটির বিলুপ্তি ঘোষনা করা হয়। একই সঙ্গে সংগঠনের কার্যক্রম গতিশীল রাখতে একটি আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটির আহবায়ক আনন্দ টিভির গলাচিপা উপজেলা প্রতিনিধি সোহেল আরমানকে আহবায়ক ও একাত্তর টিভির প্রতিনিধি সাকিব হাসানকে সদস্য সচিব মনোনীত করা হয়। জানা যায়, এই আহবায়ক কমিটি দিয়ে নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি দায়িত্ব গ্রহন না করা পর্যন্ত এই আহবায়ক কমিটি দায়িত্ব পালন করবে। সূত্রে জানাযায়, টিভি জার্নালিষ্ট ফোরামের সদস্য সংখ্যা ১৭ জন। এই আহবায়ক কমিটিকে গলাচিপা প্রেসক্লাবের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়। এবিষয়ে আনন্দ টিভির প্রতিনিধি সোহেল আরমান বলেন, বর্তমান কমিটির মেয়াদ শেষ হওয়ায় সকল সদস্যদেরকে সাথে নিয়ে আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে আমাকে আহবায়ক করা হয়েছে ও সদস্য সচিব পদে সাকিব হাসানকে রাখা হয়েছে। এবিষয়ে একাত্তর টিভি গলাচিপা উপজেলা প্রতিনিধি সাকিব হাসান বলেন, সকলের সমন্বয়ে আমাকে সদস্য সচিব মনোনীত করেছে। আমি সকলকে ধন্যবাদ জানাই।
এই বিভাগের আরো খবর
-
বিশ্ব স্বীকৃতি পাওয়া ‘জলবায়ু কার্যক্রম ও শান্তির জন্য তরুণ’ উদ্যোগের মাধ্যমে ঝালকাঠির শিক্ষার্থীদের জলবায়ু নেতৃত্ব বিকাশের কার্যক্রম শুরু হয়েছে। শিক্ষার্থীদের...
-
যবিপ্রবি প্রতিনিধি"জুলাই গণগঅভ্যুত্থান দিবস" পালন উপলক্ষে দেয়াল পত্রিকা প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) বীর প্রতীক...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!