- প্রকাশিত: ২৯ জানুয়ারি ২০২৬ ০৩:১৩ পিএম
গলাচিপায় শিশু শিক্ষার্থীরা ক্রীড়া সংস্কৃতি চর্চায়
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি
বাংলাদেশ তুরস্ক ফ্রেন্ডশীপ স্কুলের ১৮ তম ২ দিন ব্যাপি বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপজেলার সুযোগ্য শিক্ষা অনুরাগী নির্বাহী অফিসার ও স্কুলের সভাপতি মাহমুদুল হাসান বক্তব্যকালে বলেন, সকল শিশু শিক্ষার্থীরা ক্রীড়া সংস্কৃতি চর্চায় অন্তরে আনন্দ বয়ে আনে।
উপজেলা প্রশাসন পরিচালিত বাংলাদেশ তুরস্ক ফ্রেন্ডশীপ স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা থানা অফিসার ইনচার্জ মোঃ জিল্লুর রহমান, উপজেলা প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর আলম, সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ জহিরুন্নবী, উপজেলা শিক্ষা অফিসার মোঃ গোলাম সগীর, পল্লী বিদ্যুৎ গলাচিপা জোনাল অফিসের ডিজিএম মোঃ শামিমুল হক, মিসেস অফিসার ইনচার্জ প্রমুখ। অনুষ্ঠানে স্কুলের শিক্ষকবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অভিভাবকবৃন্দ অংশ নেয়।
আনুষ্ঠানিকভাবে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলন, ক্রীড়া নৃত্য, ক্রীড়া মশাল ও শপথ বাক্য শেষে ক্রীড়া দফা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ তুরস্ক ফ্রেন্ডশীপ স্কুলটি ২০০৮ সালে তৎকালীন নির্বাহী অফিসার ও সদ্য বিদায়ী পরিকল্পনা মন্ত্রনালয়ের পরীক্ষণ ও নিরীক্ষণ বিভাগের সচিব, শিক্ষা দরদী আবুল কাশেম মোঃ মহিউদ্দিন ও মিসেস সেলিনা মহিউদ্দিন স্কুলটি প্রতিষ্ঠা করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি স্কুলের সার্বিক সাফল্য কামনা করেন।
ক্রীড়া অনুষ্ঠানে উপস্থাপনা করেন স্কুলের প্রতিষ্ঠা সদস্য, হিসাবরক্ষণ কর্মকর্তা ও প্রেসক্লাব সভাপতি মু. খালিদ হোসেন মিল্টন। সার্বিকভাবে স্কুলের সিনিয়র শিক্ষক মোঃ মেহেদী হাসান চৌধুরী, শারমিন আক্তার আনা, ইয়াসমিন বেগম, লাভলী বেগম সহ সকল শিক্ষক-শিক্ষিকা সহযোগিতা করেন।
২৯ জানুয়ারি-২০২৬ সাংস্কৃতিক পর্ব শেষে প্রধান অতিথি, বিশেষ অতিথিদ্বয় ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরন করে স্কুলের আনন্দ মুখর ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অভিভাবক সহ দর্শনার্থীরা অংশগ্রহণ ও উৎসাহ প্রদান করে।
এই বিভাগের আরো খবর
-
বিশ্ব স্বীকৃতি পাওয়া ‘জলবায়ু কার্যক্রম ও শান্তির জন্য তরুণ’ উদ্যোগের মাধ্যমে ঝালকাঠির শিক্ষার্থীদের জলবায়ু নেতৃত্ব বিকাশের কার্যক্রম শুরু হয়েছে। শিক্ষার্থীদের...
-
যবিপ্রবি প্রতিনিধি"জুলাই গণগঅভ্যুত্থান দিবস" পালন উপলক্ষে দেয়াল পত্রিকা প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) বীর প্রতীক...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!