- প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৫ ০৬:৩৮ পিএম
গলাচিপায় শিক্ষকদের বিক্ষোভ সমাবেশ
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের ঢাকায় চলমান আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করে পটুয়াখালীর গলাচিপায় বিক্ষোভ সমাবেশ হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা পরিষদ কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে র্যালি ও বিক্ষোভ শেষে স্থানীয় পৌরমঞ্চে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি গলাচিপা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মু. জাহিদুল ইসলাম মিন্টু, বাংলাদেশ বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক সমিতি গলাচিপা শাখার সহ সভাপতি মুহাম্মাদ মোশাররফ হোসাইন, কলাগাছিয়া ডিগ্রি কলেজের প্রভাষক মো. রিয়াজ উদ্দিন, গলাচিপা নূতন জামে মসজিদ সংলগ্ন আলিম মাদরাসার অধ্যক্ষ মো. আবদুল হাই, গণ অধিকার পরিষদ গলাচিপা উপজেলা শাখার আহ্বায়ক মো. হাফিজুর রহমান, হরিদেবপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুক্তা রহমান, রতনদী তালতলী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আনোয়ার হোসেন শিপন, আটখালী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. সাইফুল ইসলাম শামিম, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের প্রচার সম্পাদক হাফেজ মাওলানা মুফতী আবু বক্কর সিদ্দিক, গলাচিপা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক মুনতাসীর মামুন, ছাত্র প্রতিনিধি তরিকুল ইসলাম মুন্না প্রমুখ।
শিক্ষকদের ন্যায্য দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়। শিক্ষকদের দাবি না মানলে আগামীতে আরো কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন শিক্ষক নেতারা।
এই বিভাগের আরো খবর
-
প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, বিদ্যালয়ের সেবার ঘাটতি চিহ্নিতকরণ ও তা সমাধানে বরিশালের উজিরপুরে অনুষ্ঠিত হয়েছে ইন্টারফেইস মিটিং। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সরকারি...
-
নিজস্ব প্রতিবেদক , গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ধর্ষণের শিকার নারীর সঙ্গে দেখা শারীরিক খোঁজ খবর নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!