- প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২৬ ০৯:৫৭ পিএম
গলাচিপায় শিক্ষাপ্রতিষ্ঠানের দুই শিক্ষকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপা পৌরসভার কালীবাড়ি রোড এলাকায় এক বাসভবনে সংবাদ সম্মেলন করে উলানিয়া হাট স্কুল অ্যান্ড কলেজের দুই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন এক অভিভাবক।
শনিবার (২৫ এপ্রিল) পৌরসভার কালীবাড়ি রোডে মো. দেলোয়ার হোসেনের বাসায় আয়োজিত সংবাদ সম্মেলনে মোসা. নার্গিস পারভীন নামে এক অভিভাবক লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি অভিযোগ করেন, তার ছেলে মো. আশিকুর রহমানের এসএসসি পরীক্ষার ফরম পূরণে বাধা সৃষ্টি এবং দুর্নীতির মাধ্যমে বৈষম্যমূলক আচরণ করা হয়েছে।
লিখিত বক্তব্যে নার্গিস পারভীন বলেন, তার ছেলে উলানিয়া হাট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। তিনি দাবি করেন, তার ছেলে সহকারী সিনিয়র শিক্ষক মো. বুলবুলের কাছে প্রাইভেট না পড়ায় আক্রোশবশত নির্বাচনী পরীক্ষায় তাকে অকৃতকার্য দেখানো হয় এবং পরবর্তীতে এসএসসি পরীক্ষার ফরম পূরণে বাধা দেওয়া হয়।
তিনি আরও অভিযোগ করেন, অন্য অকৃতকার্য শিক্ষার্থীদের অর্থের বিনিময়ে অথবা বিশেষ বিবেচনায় ফরম পূরণের সুযোগ দেওয়া হলেও তাঁর ছেলের ক্ষেত্রে বৈষম্যমূলক আচরণ করা হয়েছে। তবে এসব অভিযোগের সঠিক তদন্তের মাধ্যমে সত্যতা যাচাইয়ের দাবি জানান তিনি।
নার্গিস পারভীন জানান, পরবর্তীতে তার ছেলে নিজ উদ্যোগে বরিশাল শিক্ষা বোর্ডের মাধ্যমে এসএসসি পরীক্ষার ফরম পূরণ এবং প্রবেশপত্র সংগ্রহ করতে সক্ষম হয়। কিন্তু বর্তমানে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মো. মাহফুজুর রহমান নিজের দেওয়া স্বাক্ষর অস্বীকার করছেন বলেও তিনি অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে তিনি অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত এবং সত্যতা যাচাইয়ের জন্য ফরেনসিক পরীক্ষার মাধ্যমে স্বাক্ষর যাচাইয়ের দাবি জানান। একই সঙ্গে শিক্ষা বোর্ডের কাছে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
এই বিভাগের আরো খবর
-
প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, বিদ্যালয়ের সেবার ঘাটতি চিহ্নিতকরণ ও তা সমাধানে বরিশালের উজিরপুরে অনুষ্ঠিত হয়েছে ইন্টারফেইস মিটিং। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সরকারি...
-
নিজস্ব প্রতিবেদক , গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ধর্ষণের শিকার নারীর সঙ্গে দেখা শারীরিক খোঁজ খবর নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!