- প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ০৫:১৬ পিএম
গলাচিপায় সালিশ বৈঠকে প্রতিবন্ধী ব্যক্তিকে মারধরের অভিযোগ
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর জমি সংক্রান্ত বিরোধের জেরে এক প্রতিবন্ধী ব্যক্তিকে মারধরের অভিযোগ উঠেছে। ঘটনাটি উপজেলার চর কাজল ইউনিয়নের চর কপালভেড়া বাজার এলাকায় ঘটেছে। মামলা সূত্রে জানা যায়, জমির ভোগদখল নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে গত ২৪ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সকাল ১১টার দিকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে চর কপালভেড়া বাজারে সুলতান গাজীর দোকানের সামনে একটি সালিশ বৈঠকের আয়োজন করা হয়। বৈঠক চলাকালে কথাকাটাকাটির একপর্যায়ে মো. রিয়াজুল ইসলাম (৩৪)-এর ওপর হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ রয়েছে। ভুক্তভোগীকে স্থানীয়রা উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। প্রাথমিক চিকিৎসা শেষে তিনি হামলাকারীদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন (মামলা নং-২৩)। মামলায় মো. লিটন খান, মো. ইউনুছ খান, মো. ফোরকান খান, মো. বাপ্পি খান, মো. মকবুল খান, মো. ফেরদৌস খান ও মো. টিমন খানকে আসামি করা হয়েছে। রিয়াজুল ইসলাম অভিযোগ করেন, প্রায় ৫০ বছর ধরে তাদের পরিবার ওই জমি ভোগদখল করে আসছে। তার বাবা ও চাচা খোরশেদ আলম খান ওয়ারিশ সূত্রে জমিটি ক্রয় করেন। সম্প্রতি জমিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে সালিশের আয়োজন করা হয়। সালিশ চলাকালে কাগজপত্র দেখাদেখির একপর্যায়ে অভিযুক্তরা অকথ্য ভাষায় গালমন্দ করে এবং হামলা চালায়।
তিনি আরও জানান, সালিশে স্থানীয় কয়েকজন রাজনৈতিক ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।
এ বিষয়ে র অফিসার ইনচার্জ (ওসি) মো. জিল্লুর রহমান বলেন, অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এই বিভাগের আরো খবর
-
প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, বিদ্যালয়ের সেবার ঘাটতি চিহ্নিতকরণ ও তা সমাধানে বরিশালের উজিরপুরে অনুষ্ঠিত হয়েছে ইন্টারফেইস মিটিং। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সরকারি...
-
নিজস্ব প্রতিবেদক , গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ধর্ষণের শিকার নারীর সঙ্গে দেখা শারীরিক খোঁজ খবর নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!